|

বৃদ্ধাশ্রম-আরাফাত রহমান রানা

শেয়ার করতে-

বৃদ্ধাশ্রম

আরাফাত রহমান রানা

গল্প হলো জীবন আমার; গল্পেই শোভা পায়
বুড়ো হলে বাপ মা বুঝি বৃদ্ধাশ্রমে যায়
সব ভুলে যায় বুকেরই ধন, কলিজা আমার
কত রাত নির্ঘুম গেছে, হিসাব যে নেই তার
ঘুমের মধ্যে উঠত কেঁদে, বাবা বাবা বলে
চুমু খেয়ে বুকে টেনে নিতাম তখন কোলে
কান্না থামায় মানিক আমার, বাবার আদর পেয়ে
দোলনা কত করেছি তারে, পায়ে বালিশ দিয়ে
মাঝে মধ্যে এমন করেই চোখে আসত ঘুম
পুরস্কারটা বিরাট বড়ো, এলাম বৃদ্ধাশ্রম।

একটা দুটো কথা বলতে পারতো যখন খোকা
শত কষ্ট ভুলে যেতাম সুখে মুখুমুখা
প্রথম যেদিন বাবা বলে দিলো খোকা ডাক
সেই সুখটা আজও আমায় করে দেয় নির্বাক
খেলতে গিয়ে পড়ে গেলেই কাঁদত যখন কান্না
বুকে জড়িয়ে নিতাম তাকে, শুরু হতো বায়না
এটা ওটা লাগবে তার, না পারি সামলাতে
অপূর্ব রাহানি তবু কান্না থামাতে
প্রশ্ন এখন জাগে মনে কী দিয়েছি কম
কী কারণে পুরস্কারে আছি বৃদ্ধাশ্রম!

সারাদিনে শত প্রশ্ন মুখে ছিল তার
উত্তরেতে করিনি কভু মুখটি যে তার ভার
কেন বাবা পাখি উড়ে? মানুষ উড়ে না?
কী কারণে আমার মুখে দাড়ি থাকে না ?
হেসে হেসে জবাব দিতাম, হবে বড়ো হলে
সবকিছুরই উত্তর পাবে; তুমি বাবা হলে
কবে হব বাবা আমি ? এমন প্রশ্ন তার!
কত সুখে ভরা ছিল অতীতটা আমার
স্মৃতিগুলো চোখের জলে ভিজে হৃদকম
সুখে থাকিস বাবা আমার, আমি বৃদ্ধাশ্রম।

অল্প-স্বল্প করেও যদি হতাম আমি রাগ
দাদা দাদির কাছে যেতো অভিযোগের ভাগ
নিয়ে শাসন করত আমায়; অভিযোগে তার
চুমু দিয়ে বলতাম তারে; হবে না ভুল আর
অসুখ-বিসুখ হলে খোকা; যেতাম পাগল হয়ে
সারা বাড়ি যেতো যেন নীরবতায় ছেয়ে
একটুখানের জন্য আমি হতাম না আড়াল
চুমোয় চুমোয় ভরিয়ে দিতাম ছোট দুটি গাল
বাবার আদর যেন খোকা ফিরে পেতো দম
ভালো থাকুক মানিক সকল; বলে বৃদ্ধাশ্রম।

Similar Posts

  • |

    দীর্ঘ রাতের স্বীকারোক্তি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 11 দীর্ঘ রাতের স্বীকারোক্তি আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো কোনো…

  • |

    শূন্যস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 26   নারী: এতদিন পরও তুমি ঠিক এই জায়গাটাতেই আসো? পুরুষ: জায়গা বদলালে কি স্মৃতি বদলায়? নারী: তুমি এখনও কথাগুলো এমন করে বলো… যেন প্রতিটা শব্দের ভিতরে একটু করে রক্ত জমে আছে। পুরুষ: জমে থাকাটাই স্বাভাবিক। যা শুকোয় না, তা-ই তো সত্যি। নারী: তুমি একা আছো? পুরুষ: প্রশ্নটা বদলাও।…

  • ভেবেছিলাম তুমি থাকবে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 8 ভেবেছিলাম তুমি থাকবে আরাফাত রহমান ভেবেছিলাম তুমি থাকবে যেমন থাকে ভোরের কুয়াশায় অদৃশ্য আলোর হাতছানি নদীর পাশে ছায়া থাকোনি! বলেছিলে, ভালোবাসা নাকি অনন্তের মতো কিন্তু শব্দগুলো ছিল ভাঙা কাঁচ হাতে নিয়েই বুঝেছিলাম রক্ত ঝরবে। এখন শহর বড় শান্ত শুধু আমার ভেতরটা একটা ভাঙা স্টেশন যেখানে কোনো ট্রেন আসে…

  • |

    নতুন বাংলাদেশ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3   শিকল ভাঙার শব্দে কাঁপে অন্ধকার সব রাত জেগে ওঠে মানুষের চোখে জ্বালাময়ী প্রভাত। ভয়কে পুড়িয়ে এসো গাই সাহসেরই গান বুকে বাজে বিদ্রোহ করে মুক্তির আহ্বান। রক্ত ঝরেছে পথে মাঠে, বৃথা যাবে না আর প্রতিটি বিন্দু হয়ে উঠবে জাগরণের অঙ্গার। ভয়ের শেকল ছিঁড়ে আজ দাঁড়িয়েছে জনতা নীল আকাশে…

  • সমস্ত শ্রাবণ তোমার পক্ষ নেয়

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 সমস্ত শ্রাবণ তোমার পক্ষ নেয় আরাফাত রহমান বৃষ্টি নামলেই খুব বেশি মনে পড়ে তোমাকে শহরের সব ভেজা রাস্তাই যেন তোমার দিকে গিয়ে থামে। তুমি ছিলে এক অদ্ভুত শ্রাবণ হঠাৎ নেমে আসা বিকেলের বৃষ্টির মতো কোনো পূর্বাভাস ছিল না তবু ভিজিয়ে দিলে সমস্ত অহংকার, সমস্ত নির্জনতা। তারপর একদিন মেঘের…

  • এক দীর্ঘ শাস্তি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 এক দীর্ঘ শাস্তি আরাফাত রহমান এখনো আমি বেঁচে আছি এটাই আমার সবচেয়ে বড় লজ্জা। চারদিকে এত মৃত্যু তবু আমি মরতে পারিনি এই ব্যর্থতাই আমাকে প্রতিদিন আরেকটু করে হত্যা করে। রাস্তার পাশে পড়ে থাকা মানুষগুলোর দিকে তাকাই তাদের চোখ নেই, তবু তারা তাকিয়ে থাকে; আমি চোখ নামাই; কারণ আমি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *