কবিতা

  • ভুল মাশুলের আয়ু

    ভুল মাশুলের আয়ু আরাফাত রহমান হৃদয় জখম করেছে যে জন, সেই তো আবার মলম সাধে জীবন এমন এক জুয়াখেলা, যেখানে জিতলেও মানুষ কাঁদে। বুকের ভেতর লুকিয়ে রাখি যে তীব্র দহন, যে নীল বিষ দুনিয়া ভাবে ওটাই বুঝি আমার গলার সুর ওটাই বুঝি শিস! প্রেম তো নয় কোনো সহজ সওদা, বিকিয়ে দিতে হয় আপন মাথা যে…

  • রক্তে লেখা প্রতিবাদ

    রক্তে লেখা প্রতিবাদ আরাফাত রহমান রাত জেগে কাঁদে শহর, কাঁপে বিবেকের দেয়াল মানুষের মুখোশ পরে বেড়ায় নরপিশাচের পাল আইনের চোখ বেঁধে রাখে টাকার মোটা দড়ি শিশুর রক্ত শুকায় তবু, ঘুমায় সভ্য নগরী। কত মা আজ শূন্য বুকে আগুন চেপে রয় কত বোনের ভাঙা চিৎকার বাতাস ছুঁয়ে ক্ষয় তোমরা শুধু তারিখ দাও, বিচার দাও না কভু…

  • গোপন কবরস্থান

    গোপন কবরস্থান আরাফাত রহমান তুমি চলে যাওয়ার পর আমার ঘরের আয়নাগুলো মানুষ চিনতে ভুলে গেছে। আমি দাঁড়ালেই ওরা অন্য কারও মুখ দেখায়। তোমার চলে যাওয়ার পর আমি শহরের সমস্ত দেয়ালে নিজের ছায়া ঝুলিয়ে রেখেছি। যেন কেউ অন্তত দেখে বলে এই মানুষটা একদিন, ভয়ংকর ভালোবাসতো। রাত নামলেই আমার বুকের ভিতর একটা আহত ট্রেন হুইসেল দেয় আর…

  • ভেবেছিলাম তুমি থাকবে

    ভেবেছিলাম তুমি থাকবে আরাফাত রহমান ভেবেছিলাম তুমি থাকবে যেমন থাকে ভোরের কুয়াশায় অদৃশ্য আলোর হাতছানি নদীর পাশে ছায়া থাকোনি! বলেছিলে, ভালোবাসা নাকি অনন্তের মতো কিন্তু শব্দগুলো ছিল ভাঙা কাঁচ হাতে নিয়েই বুঝেছিলাম রক্ত ঝরবে। এখন শহর বড় শান্ত শুধু আমার ভেতরটা একটা ভাঙা স্টেশন যেখানে কোনো ট্রেন আসে না শুধু থেমে থাকে অপেক্ষার ধুলো। তুমি…

  • বিদ্রোহের অভিশাপ

    বিদ্রোহের অভিশাপ আরাফাত রহমান তোমাদের আমি ক্ষমা করিনি যারা মানুষের মুখে তালা এঁটে রাতকে বলেছো স্বাধীনতা যারা ক্ষুধার্ত শিশুর কান্নাকে রাষ্ট্রদ্রোহ বলে দাগিয়েছো! শুনে রাখো একদিন এই মাটির নীরবতাও বিদ্রোহ শিখবে। ধানক্ষেতে জমে থাকা বাতাস আগুন হয়ে উঠবে নদীর ঢেউ দাঁত কেলিয়ে ছিঁড়ে ফেলবে তোমাদের সোনালি প্রাসাদের পতাকা। আমি অভিশাপ দিচ্ছি তোমাদের আয়নায় একদিন নিজেদের…

  • রাষ্ট্রহীন

    রাষ্ট্রহীন আরাফাত রহমান এ শহর ঘুমায় না নিয়ন আলোয় ভেজা প্রতিটা রাত একটা করে ভাঙা হৃদয়ের সাক্ষী রেখে যায়। ফুটপাতের ধুলোয় পড়ে থাকে অসমাপ্ত প্রেমের চিঠি আর উড়ে যায় নিঃশব্দ দীর্ঘশ্বাস যেন কেউ নাম না জানা কবরের পাশে দাঁড়িয়ে নিজেকেই দাফন করছে বারবার। রাত বাড়ে আর আমি দেখি একটা একলা ছাদ চাঁদের সাথে কথা বলে…

  • নিকোটিনে পোড়া প্রেম

    নিকোটিনে পোড়া প্রেম আরাফাত রহমান বহুদিন আয়নায় তাকাই না কারণ সেখানে এক ব্যর্থ প্রেমিক দাঁড়িয়ে থাকে চোখে অনিদ্রার কালো নদী ঠোঁটে পরাজিত সিগারেটের আগুন। তুমি চলে যাওয়ার পর আমার ঘরের দেয়ালগুলোও ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেছে; ক্যালেন্ডারে ঝুলে আছে শুধু মৃত তারিখ আর টেবিলের উপর পড়ে থাকে অর্ধেক লেখা কিছু ক্ষমাপত্র যেগুলো কখনও তোমার কাছে…

  • মাননীয় স্পীকার -২

    মাননীয় স্পীকার – ২ আরাফাত রহমান মাননীয় স্পীকার, আজ আমি শব্দের পক্ষে দাঁড়াই কিন্তু শব্দগুলো আজকাল ভোট চায় সত্যের পক্ষে দাঁড়াতে গেলে তাদের বুক কেঁপে ওঠে। মাননীয় স্পীকার, এই সংসদে কত ভাষণ, কত তর্জন-গর্জন তবুও বাইরে রোদে পুড়ে থাকা মানুষগুলোর মুখে কোনো প্রতিশ্রুতির ছায়া পড়ে না। আপনার টেবিলের উপর যে হাতুড়ি তা কি কেবল শৃঙ্খলার…

  • নতুন বাংলাদেশ

    নতুন বাংলাদেশ আরাফাত রহমান শিকল ভাঙার শব্দে কাঁপে অন্ধকার সব রাত জেগে ওঠে মানুষের চোখে জ্বালাময়ী প্রভাত। ভয়কে পুড়িয়ে এসো গাই সাহসেরই গান বুকে বাজে বিদ্রোহ করে মুক্তির আহ্বান। রক্ত ঝরেছে পথে মাঠে, বৃথা যাবে না আর প্রতিটি বিন্দু হয়ে উঠবে জাগরণের অঙ্গার। ভয়ের শেকল ছিঁড়ে আজ দাঁড়িয়েছে জনতা নীল আকাশে উড়বেই লাল সবুজের পতাকা।…

  • সমস্ত শ্রাবণ তোমার পক্ষ নেয়

    সমস্ত শ্রাবণ তোমার পক্ষ নেয় আরাফাত রহমান বৃষ্টি নামলেই খুব বেশি মনে পড়ে তোমাকে শহরের সব ভেজা রাস্তাই যেন তোমার দিকে গিয়ে থামে। তুমি ছিলে এক অদ্ভুত শ্রাবণ হঠাৎ নেমে আসা বিকেলের বৃষ্টির মতো কোনো পূর্বাভাস ছিল না তবু ভিজিয়ে দিলে সমস্ত অহংকার, সমস্ত নির্জনতা। তারপর একদিন মেঘের মতোই অন্য আকাশে ভেসে গেলে। আজ এত…