কবিতা

  • |

    সাক্ষী থাকো ধরণী

    সাক্ষী থাকো ধরণী আরাফাত রহমান এই শহরের প্রতিটি সন্ধ্যা এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় বাতাসে জমে থাকে এক অদ্ভুত নির্জনতা যেন কেউ খুব নীরবে আমার নাম মুছে দিচ্ছে পৃথিবী থেকে। রাস্তার বাতিগুলোও চিনতে পারে না আমার ছায়া হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাই মনে হয়, কোথাও কোনো বাড়ি ছিল আমার কোনো মানুষ ছিল আমার যার কাছে…

  • |

    অপেক্ষা

    অপেক্ষা আরাফাত রহমান অপেক্ষায় ছিলাম সন্ধ্যার ধূসর রঙে যেখানে আলো আর অন্ধকার চুপচাপ হাত বদল করে কথাগুলো কাগজের নৌকার মতো ডুবে গেছে বৃষ্টির জলে আর আমি দাঁড়িয়ে থেকে থেকে পরখ করে গেছি ভেজা বারান্দায়। তুমি বলেছিলে একদিন সব ঠিক হয়ে যাবে, সেই “একদিন” আজও আসেনি ক্যালেন্ডারের পাতাগুলো শুধু ঝরে গেছে নতুন থেকে পুরোনো রঙে মিশেছে…

  • |

    ঠিক ততোটাই বাসি ভালো

    ঠিক ততোটাই বাসি ভালো  আরাফাত রহমান  তুমি এলে শহরের ভিড়ে হঠাৎ বৃষ্টি নামার মতো অপ্রস্তুত আমি, ছাতা নেই, তবু ভিজে যাই তোমার একটুখানি উচ্চারণে। কেউ বলে প্রেম আগুন কেউ বলে নদী আমি বলি, প্রেম হলো তোমার নাম যা ডেকে উঠলেই বুকের ভেতর অস্থির পাখি ডানা ঝাপটায়। তুমি কি জানো রাতে যখন সব ঘুমিয়ে পড়ে তখন…

  • কে আগে মরে গেছে

    কে আগে মরে গেছে আরাফাত রহমান  অন্ধকার ঘরে শুয়ে আছে এক মৃতদেহ জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো তার মুখে রেখে গেছে এক অদ্ভুত শান্তি দাঁড়িয়ে আছি কিন্তু বুঝতে পারছি না কে বেশি নীরব-সে, না আমি। ভাঙা ঘড়ির কাঁটার মতো স্থির সময়ের কাছে পরাজিত কোনো সাক্ষী বুকের ভেতর হাহাকার যেন অচেনা শ্মশানে বাতাস হঠাৎ…

  • |

    দীর্ঘ রাতের স্বীকারোক্তি

    দীর্ঘ রাতের স্বীকারোক্তি আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো কোনো নাম নেই কষ্টগুলো নীরব থাকে, কারও কাছে…

  • |

    বৃদ্ধাশ্রম-আরাফাত রহমান রানা

    বৃদ্ধাশ্রম আরাফাত রহমান রানা গল্প হলো জীবন আমার; গল্পেই শোভা পায়বুড়ো হলে বাপ মা বুঝি বৃদ্ধাশ্রমে যায়সব ভুলে যায় বুকেরই ধন, কলিজা আমারকত রাত নির্ঘুম গেছে, হিসাব যে নেই তারঘুমের মধ্যে উঠত কেঁদে, বাবা বাবা বলেচুমু খেয়ে বুকে টেনে নিতাম তখন কোলেকান্না থামায় মানিক আমার, বাবার আদর পেয়েদোলনা কত করেছি তারে, পায়ে বালিশ দিয়েমাঝে মধ্যে…