|

সাক্ষী থাকো ধরণী

শেয়ার করতে-

সাক্ষী থাকো ধরণী

আরাফাত রহমান

এই শহরের প্রতিটি সন্ধ্যা এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়
বাতাসে জমে থাকে এক অদ্ভুত নির্জনতা
যেন কেউ খুব নীরবে আমার নাম মুছে দিচ্ছে পৃথিবী থেকে।

রাস্তার বাতিগুলোও চিনতে পারে না আমার ছায়া
হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাই
মনে হয়, কোথাও কোনো বাড়ি ছিল আমার
কোনো মানুষ ছিল আমার
যার কাছে ফিরে গেলে রাতগুলো কম অন্ধকার হতো।
এখন ঘুম আসে না
চোখ বন্ধ করলেই দেখি
একটা ভাঙা স্বপ্নের ভেতর দাঁড়িয়ে আছি
চারপাশে শুধু ধ্বংসের শব্দ।

এখন আমি কষ্টেরও অতীত
তাই কান্নাও আর আসে না
শুধু বুকের ভেতর শুকনো শব্দ হয়
যেন কেউ ধীরে ধীরে ভেঙে ফেলছে ভেতরের শেষ আশ্রয়।

যদি একবার শুনতে নিঃশব্দ ভেঙে পড়া
দেখতে, কীভাবে মানুষ ধ্বংস হয় শব্দ ছাড়া,
কীভাবে হৃদয়ের ভেতর শহর পুড়ে যায়
ঝলমলে আলো কিভাবে হঠাৎ নিভে যায়
হয়তো ফিরে আসতে না
অন্তত নামটা একটু ধীরে ভুলতে।

শুধু বুকের ভেতর
একটা দীর্ঘশ্বাস জমে থাকে
যেন বহুদিন ধরে কেউ
আমার ভেতরে বসে শোক পালন করছে।
একটা দীর্ঘ রক্তাক্ত ইতিহাস
যেখানে প্রতিটি শব্দই ক্ষত
প্রতিটি নিঃশ্বাসই পরাজয়।
সাক্ষী থাকো ধরণী
আমি প্রেম চেয়েছিলাম
আমিও পাখিদের মতো বাঁচতে চেয়েছিলাম।
তাঁরা আমাকে দিয়েছে নির্বাসন
আমি মানুষের ভিড়ে দাঁড়িয়ে চেয়েছিলাম মানুষ হতে
তাঁরা আমাকে বানিয়েছে একা, ভয়ংকর একা।

Similar Posts

  • |

    অপেক্ষা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 অপেক্ষা আরাফাত রহমান অপেক্ষায় ছিলাম সন্ধ্যার ধূসর রঙে যেখানে আলো আর অন্ধকার চুপচাপ হাত বদল করে কথাগুলো কাগজের নৌকার মতো ডুবে গেছে বৃষ্টির জলে আর আমি দাঁড়িয়ে থেকে থেকে পরখ করে গেছি ভেজা বারান্দায়। তুমি বলেছিলে একদিন সব ঠিক হয়ে যাবে, সেই “একদিন” আজও আসেনি ক্যালেন্ডারের পাতাগুলো শুধু…

  • |

    দীর্ঘ রাতের স্বীকারোক্তি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 দীর্ঘ রাতের স্বীকারোক্তি আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো কোনো…

  • |

    আবার দেখা হোক

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 এই ইটের শহর, বিশাক্ত বাতাস বিবেক বিকিয়ে; বাড়ছে বোকার চাষ বেড়ে চলে এঁকেবেঁকে নিঃস্পৃহ হুইসাল পিঠে পিঠে লেগে থাকে, রঙ বেরঙের দেয়াল। কোটি মানুষের ভিড়ে, ক্লান্তিহীন দুচোখ আশায় বাঁধে তবুও, আবার দেখা হোক।। আমাদের দেখা হোক… নিয়ন আলোয় ঢেকে রাখে, অনাহারী মুখ ইটের বালিশ হয়ে উঠে, স্বর্গময়ী সুখ…

  • মা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 মা আরাফাত রহমান এখন শুধু শূন্যতা, বালিশে তোমার গন্ধ নেই, চাঁদ মামার গানে গানে স্মৃতিরা পড়ে আছে দোলনাতেই। ঘরের প্রতিটি কোণ খুঁজে ফেরে চেনা মুখ যেখানে একদিন ছিল স্নেহে ভরা সুখ। হাত বাড়ালেই ফাঁকা লাগে, কোলে ফিরি না আর সেই জানে এ যন্ত্রণা কত সুগভীর, মা হারিয়ে গেছে…

  • নতুন বাংলাদেশ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 নতুন বাংলাদেশ আরাফাত রহমান শিকল ভাঙার শব্দে কাঁপে অন্ধকার সব রাত জেগে ওঠে মানুষের চোখে জ্বালাময়ী প্রভাত। ভয়কে পুড়িয়ে এসো গাই সাহসেরই গান বুকে বাজে বিদ্রোহ করে মুক্তির আহ্বান। রক্ত ঝরেছে পথে মাঠে, বৃথা যাবে না আর প্রতিটি বিন্দু হয়ে উঠবে জাগরণের অঙ্গার। ভয়ের শেকল ছিঁড়ে আজ দাঁড়িয়েছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *