মা

শেয়ার করতে-

মা

আরাফাত রহমান

এখন শুধু শূন্যতা, বালিশে তোমার গন্ধ নেই,
চাঁদ মামার গানে গানে স্মৃতিরা পড়ে আছে দোলনাতেই।
ঘরের প্রতিটি কোণ খুঁজে ফেরে চেনা মুখ
যেখানে একদিন ছিল স্নেহে ভরা সুখ।
হাত বাড়ালেই ফাঁকা লাগে, কোলে ফিরি না আর
সেই জানে এ যন্ত্রণা কত সুগভীর, মা হারিয়ে গেছে যার।

তুমি কি দেখো আকাশ থেকে, আমার ক্লান্ত মুখ
তুমি না থাকলেও তোমার স্মৃতি তো এখনো সুখ।
মা, ফিরো না যদি, স্বপ্নে এসো একটুখানি
একটা গল্প বলো পুরনো দিনের টুকরো বাণী।
আজ আর নেই তোমার তাড়া
“রাত গভীর ঘরে আয়” সেই দরদভরা ধারা।

চোখে কান্না নামিয়ে নিঃশব্দে বলে ফেলি, “ফিরে এসো মা”
তোমার তরে সেজে আছে, আমার অগণিত কষ্ট জমা
ফিরিয়ে দাও হে খোদা! যদি এক রাতের জন্যও হয়
বালিশ গিলেছে কত শত বার, দুই নয়নের ক্ষয়
নয়তো নিয়ে যাও এ আর্তনাদের গহীন সুর
আমায় ছেড়ে মা কিভাবে থাকে এতদূর…

 

Similar Posts

  • প্রেমিকেরা আজ সেজেছে লেলিন

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 16   প্রিয়তমা, মুখ ফিরিয়ে নিতে পারো ভুলে যেতে পারো অপেক্ষার পেন্ডুলামে চেয়ে যে কাউকেই তোমার করে নিতে পারো এই আমার সাড়া না পেয়ে জালিমেরা মেতে আছে আজ পৈশাচিক নির্যাতনে কী করে সুর ধরি বলো ভালোবাসার গানে। পৃথিবীতে নেমে আসছে অন্ধকার অবরোধে যেতে পারে সূর্য বাগানের ফুল স্রোতস্বিনী নদীর…

  • |

    নক্ষত্র হয়ে জ্বলা দীর্ঘশ্বাস

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 নক্ষত্র হয়ে জ্বলা দীর্ঘশ্বাস আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো…

  • রঙ থাকবে উড়াল থাকবে না

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 রঙ থাকবে উড়াল থাকবে না আরাফাত রহমান আমাকে আর চেনে না এই পৃথিবী চায়ের দোকানের লোকটাও জিজ্ঞেস করে না “কেমন আছ?” প্রতিদিন একই রাস্তায় হাঁটি ফুটপাতগুলো আগের মতো নেই, বদলে গেছে শুধু বদলায়নি ভেতরের শূন্যতা। একসময় ভাবতাম ভালোবাসা বুঝি বৃষ্টির মতো নামলে সব ধুলো ধুয়ে যায়। এখন বুঝি,…

  • নতুন বাংলাদেশ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 নতুন বাংলাদেশ আরাফাত রহমান শিকল ভাঙার শব্দে কাঁপে অন্ধকার সব রাত জেগে ওঠে মানুষের চোখে জ্বালাময়ী প্রভাত। ভয়কে পুড়িয়ে এসো গাই সাহসেরই গান বুকে বাজে বিদ্রোহ করে মুক্তির আহ্বান। রক্ত ঝরেছে পথে মাঠে, বৃথা যাবে না আর প্রতিটি বিন্দু হয়ে উঠবে জাগরণের অঙ্গার। ভয়ের শেকল ছিঁড়ে আজ দাঁড়িয়েছে…

  • |

    প্রার্থনা থেকে পতন

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 প্রার্থনা থেকে পতন আরাফাত রহমান এই গ্রহ জানে না কতবার ভেঙে গেছি ভিতরে ভিতরে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারিনি বহুবার। যে নাম একদিন ছিল প্রার্থনা আজ তা নিঃশব্দে ঝরে পড়ে ঠোঁটের কিনারে ঠিক যেমন শুকনো পাতারা পড়ে অপ্রস্তুত শরতের বিকেলে। এখন আর কোনো প্রত্যাশা নেই না…

  • রক্তে লেখা প্রতিবাদ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 রক্তে লেখা প্রতিবাদ আরাফাত রহমান রাত জেগে কাঁদে শহর, কাঁপে বিবেকের দেয়াল মানুষের মুখোশ পরে বেড়ায় নরপিশাচের পাল আইনের চোখ বেঁধে রাখে টাকার মোটা দড়ি শিশুর রক্ত শুকায় তবু, ঘুমায় সভ্য নগরী। কত মা আজ শূন্য বুকে আগুন চেপে রয় কত বোনের ভাঙা চিৎকার বাতাস ছুঁয়ে ক্ষয় তোমরা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *