নতুন বাংলাদেশ

শেয়ার করতে-

নতুন বাংলাদেশ

আরাফাত রহমান

শিকল ভাঙার শব্দে কাঁপে অন্ধকার সব রাত
জেগে ওঠে মানুষের চোখে জ্বালাময়ী প্রভাত।
ভয়কে পুড়িয়ে এসো গাই সাহসেরই গান
বুকে বাজে বিদ্রোহ করে মুক্তির আহ্বান।
রক্ত ঝরেছে পথে মাঠে, বৃথা যাবে না আর
প্রতিটি বিন্দু হয়ে উঠবে জাগরণের অঙ্গার।
ভয়ের শেকল ছিঁড়ে আজ দাঁড়িয়েছে জনতা
নীল আকাশে উড়বেই লাল সবুজের পতাকা।
বীর শহিদের রক্তে লেখা প্রতিশোধের গান
এই মাটিতেই গড়বো মোরা, নতুন স্বাধীন প্রাণ।
এসো বন্ধু ঝড় হয়ে উঠি, ভাঙি শৃঙ্খল যত
মানুষের জয়গান হবে, হবো না কভু ভীত।
চুপ থাকার দিন ফুরালো, ভয়ের কবর খুঁড়ি
অন্যায়ের মসনদে নামাই মৃত্যুপুরী
পদ্মা-মেঘনার ঢেউ বলে, আর নয় কোনো ভয়
রক্তে লেখা ইতিহাসই আমাদের পরিচয়।
আজও শুনি মজলুমের কান্না দীর্ঘশ্বাস
শহরের দেয়াল লিখে চলে অন্যায়ের ইতিহাস।
এই দেশটা একা কারো নয়, দেশটা জনতার
শিকল যত দাও হে জালিম, ভাঙবেই প্রতিবার।
ঝড় তুলে এসো কাঁপাই জুলুমের সিংহাসন
সত্যের আগুনে পুড়ুক যত মিথ্যার আয়োজন।
বাংলা মানে মাথা নত নয়, অগ্নির উচ্চারণ
বাংলা মানে শিকল ভাঙার ধ্বনির সম্ভাষণ।
বুলেট দিয়ে কণ্ঠ রোধের দিন হয়েছে শেষ
বিশ্ব কাঁপিয়ে জেগে উঠবেই নতুন বাংলাদেশ।

Similar Posts

  • |

    দীর্ঘ রাতের স্বীকারোক্তি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 দীর্ঘ রাতের স্বীকারোক্তি আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো কোনো…

  • সমস্ত শ্রাবণ তোমার পক্ষ নেয়

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 2 সমস্ত শ্রাবণ তোমার পক্ষ নেয় আরাফাত রহমান বৃষ্টি নামলেই খুব বেশি মনে পড়ে তোমাকে শহরের সব ভেজা রাস্তাই যেন তোমার দিকে গিয়ে থামে। তুমি ছিলে এক অদ্ভুত শ্রাবণ হঠাৎ নেমে আসা বিকেলের বৃষ্টির মতো কোনো পূর্বাভাস ছিল না তবু ভিজিয়ে দিলে সমস্ত অহংকার, সমস্ত নির্জনতা। তারপর একদিন মেঘের…

  • |

    ঠিক ততোটাই বাসি ভালো

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 ঠিক ততোটাই বাসি ভালো  আরাফাত রহমান  তুমি এলে শহরের ভিড়ে হঠাৎ বৃষ্টি নামার মতো অপ্রস্তুত আমি, ছাতা নেই, তবু ভিজে যাই তোমার একটুখানি উচ্চারণে। কেউ বলে প্রেম আগুন কেউ বলে নদী আমি বলি, প্রেম হলো তোমার নাম যা ডেকে উঠলেই বুকের ভেতর অস্থির পাখি ডানা ঝাপটায়। তুমি কি…

  • রঙ থাকবে উড়াল থাকবে না

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 রঙ থাকবে উড়াল থাকবে না আরাফাত রহমান আমাকে আর চেনে না এই পৃথিবী চায়ের দোকানের লোকটাও জিজ্ঞেস করে না “কেমন আছ?” প্রতিদিন একই রাস্তায় হাঁটি ফুটপাতগুলো আগের মতো নেই, বদলে গেছে শুধু বদলায়নি ভেতরের শূন্যতা। একসময় ভাবতাম ভালোবাসা বুঝি বৃষ্টির মতো নামলে সব ধুলো ধুয়ে যায়। এখন বুঝি,…

  • |

    শিকল পরা স্বাধীনতার মিছিল

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 শিকল পড়া স্বাধীনতার মিছিল আরাফাত রহমান শহরটা আজও নোংরা নোংরা শুধু রাস্তায় নয়, মানুষের ভেতরেও; হাত ধুয়ে নেয়া যায় কিন্তু মন ধোয়ার কোনো সাবান আবিষ্কার হয়নি এখনো। আমি হেঁটে যাই পোস্টারের ভিড়ে আটকে থাকা মিথ্যা প্রতিশ্রুতির পাশে যেখানে স্বাধীনতার চেয়েও বড়ো হয়ে ওঠে ভণ্ডামি আর মানুষ তার নিজের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *