|

শিকল পরা স্বাধীনতার মিছিল

শেয়ার করতে-

শিকল পড়া স্বাধীনতার মিছিল

আরাফাত রহমান

শহরটা আজও নোংরা
নোংরা শুধু রাস্তায় নয়, মানুষের ভেতরেও;
হাত ধুয়ে নেয়া যায়
কিন্তু মন ধোয়ার কোনো সাবান আবিষ্কার হয়নি এখনো।
আমি হেঁটে যাই
পোস্টারের ভিড়ে আটকে থাকা মিথ্যা প্রতিশ্রুতির পাশে
যেখানে স্বাধীনতার চেয়েও বড়ো হয়ে ওঠে ভণ্ডামি
আর মানুষ তার নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পায়।
ভালোবাসা?
সে তো এখন বিজ্ঞাপনের ভাষা
যেখানে শব্দ আছে, কিন্তু অনুভূতি নেই;
দুই ঠোঁটের মাঝখানে আটকে থাকে কিছু শুষ্ক উচ্চারণ
যাকে আমরা ভুল করে হৃদয় ভেবে নিই।
আমি দেখেছি
বইয়ের ভেতরে বিপ্লব
আর বাস্তবে নিঃশব্দ দাসত্ব;
কিছু মানুষ খুব জোরে চিৎকার করে স্বাধীনতা বলে
কিন্তু তাদের চোখে থাকে অদৃশ্য শিকল।
এই রাষ্ট্র, এই সমাজ
সবাই যেন এক অদ্ভুত অভিনয়ে ব্যস্ত
যেখানে সত্য বলা একটা অপরাধ
আর মিথ্যা বলা একধরনের যোগ্যতা।
তবুও আমি লিখি
কারণ শব্দই শেষ আশ্রয়
যেখানে মানুষ অন্তত নিজের কাছে সত্য থাকতে পারে;
যদিও জানি
এই কবিতা কোনো বিপ্লব আনবে না
শুধু কয়েকটা নির্ঘুম রাতের সঙ্গী হবে।
আর যদি কোনোদিন
কেউ এই শব্দগুলো পড়ে
সে যেন অন্তত একবার ভাবে
এই নোংরা সময়ের ভেতরেও
কেউ একজন সত্যি থাকতে চেয়েছিল।

Similar Posts

  • |

    শূন্যস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 23   নারী: এতদিন পরও তুমি ঠিক এই জায়গাটাতেই আসো? পুরুষ: জায়গা বদলালে কি স্মৃতি বদলায়? নারী: তুমি এখনও কথাগুলো এমন করে বলো… যেন প্রতিটা শব্দের ভিতরে একটু করে রক্ত জমে আছে। পুরুষ: জমে থাকাটাই স্বাভাবিক। যা শুকোয় না, তা-ই তো সত্যি। নারী: তুমি একা আছো? পুরুষ: প্রশ্নটা বদলাও।…

  • ভেবেছিলাম তুমি থাকবে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 ভেবেছিলাম তুমি থাকবে আরাফাত রহমান ভেবেছিলাম তুমি থাকবে যেমন থাকে ভোরের কুয়াশায় অদৃশ্য আলোর হাতছানি নদীর পাশে ছায়া থাকোনি! বলেছিলে, ভালোবাসা নাকি অনন্তের মতো কিন্তু শব্দগুলো ছিল ভাঙা কাঁচ হাতে নিয়েই বুঝেছিলাম রক্ত ঝরবে। এখন শহর বড় শান্ত শুধু আমার ভেতরটা একটা ভাঙা স্টেশন যেখানে কোনো ট্রেন আসে…

  • |

    সাক্ষী থাকো ধরণী

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 সাক্ষী থাকো ধরণী আরাফাত রহমান এই শহরের প্রতিটি সন্ধ্যা এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় বাতাসে জমে থাকে এক অদ্ভুত নির্জনতা যেন কেউ খুব নীরবে আমার নাম মুছে দিচ্ছে পৃথিবী থেকে। রাস্তার বাতিগুলোও চিনতে পারে না আমার ছায়া হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাই মনে হয়, কোথাও কোনো বাড়ি ছিল…

  • |

    শকুন বদের ডাক

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 ফ্যাসিবাদ ফিরেছে শকুনের বেশে রক্তের গন্ধে ঘুরে বেড়ায় আকাশ জুড়ে কালো ডানার ছায়া মানুষের স্বপ্ন ছিঁড়ে খায়। শুধু ক্ষমতার নখর ধারালো তার আর মিথ্যার বিষে ভরা চোখে নেই কোনো লাজ লজ্জা বিবেকে ক্ষতে মৃত্যুর ইশারা। নগর জুড়ে নীরবতা কথা বললেই ভয় তবু অন্ধকারের বুক চিরে জেগে ওঠে প্রতিবাদময়।…

  • হৃদয় আজ নিস্পন্দ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 হৃদয় আজ নিস্পন্দ এখানে বিস্তারিত লিখা আসবে শিগ্রই…………………………।

  • |

    দীর্ঘ রাতের স্বীকারোক্তি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 দীর্ঘ রাতের স্বীকারোক্তি আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো কোনো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *