|

রোদ্দুর মরে গেছে

শেয়ার করতে-

রোদ্দুর মরে গেছে

আরাফাত রহমান রানা

রোদ্দুর মরে গেছে দুপুরের শেষে
ছায়ারা হাঁটে আজ নীরব নিস্তব্ধ বেশে
পথে পথিক নেই তবু পথ রয়
হৃদয়ে আজও কাঁপে, না-কাঁপা ভয়
নদীর বুকে কুয়াশা নামে, গোধূলি ডাকে ধীরে
বাতাস বয়ে আনে অচিন সে নাম, মৃত স্মৃতির নীরে
আঁধারের বুকে জোনাকির মতো জ্বলে অনুভব, অদৃশ্য অথচ অমর
সময়ের প্রান্তে নিঃশব্দ নিরাকার প্রেম, তবুও আলোয় ভরা অন্তর

জলের ভেতরেও জ্বলে শিখা ছাইয়ের ভেতর প্রাণ
সময়ের বুক ছিঁড়ে উঠে আসে, অব্যক্ত স্নিগ্ধ অরুন্ধতী তান
শূন্যের বুকে গোপন নাচন স্পন্দনে অনল বীণা
প্রেমের বাণী ঝরে ঝরে পড়ে, রক্তে রচিত অনন্ত প্রার্থনা
পাখির ডাকে ভেসে আসে হারানো কোনো সুর
তোমার নামেই জ্বলে সেথায় অন্তহীন এক নূর
বাতাসে ভাসে প্রাচীন তৃষা অরুণে রক্তের আহ্বান
চোখের গহনে দীপ্ত অরণ্য আগুন গাঁথে গান।

জীবন এখন ফুরায় ধীরে, সন্ধ্যার মতো মলিন
হৃদয় আজ নিঃস্ব, হারিয়ে গেছে দিন
প্রিয়তম সে স্মৃতি ধোঁয়ার মতো ঘিরে ধরে মন
তবু তাতে জ্বলে থাকে ব্যথার প্রদীপগণ
এখন সে শুধু আগুন, পোড়ায় নীরব রাত
চোখের পাতায় ভীর করে বেদনার ধারাপাত
সব শব্দে কষ্ট মাখা, সব পথে হাহাকার
তুমিহীনা এই বসুধা, নিঃশেষ এক দরবার।

 

Similar Posts

  • সমস্ত শ্রাবণ তোমার পক্ষ নেয়

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 2 সমস্ত শ্রাবণ তোমার পক্ষ নেয় আরাফাত রহমান বৃষ্টি নামলেই খুব বেশি মনে পড়ে তোমাকে শহরের সব ভেজা রাস্তাই যেন তোমার দিকে গিয়ে থামে। তুমি ছিলে এক অদ্ভুত শ্রাবণ হঠাৎ নেমে আসা বিকেলের বৃষ্টির মতো কোনো পূর্বাভাস ছিল না তবু ভিজিয়ে দিলে সমস্ত অহংকার, সমস্ত নির্জনতা। তারপর একদিন মেঘের…

  • |

    সাক্ষী থাকো ধরণী

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 সাক্ষী থাকো ধরণী আরাফাত রহমান এই শহরের প্রতিটি সন্ধ্যা এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় বাতাসে জমে থাকে এক অদ্ভুত নির্জনতা যেন কেউ খুব নীরবে আমার নাম মুছে দিচ্ছে পৃথিবী থেকে। রাস্তার বাতিগুলোও চিনতে পারে না আমার ছায়া হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাই মনে হয়, কোথাও কোনো বাড়ি ছিল…

  • রক্তে লেখা প্রতিবাদ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 রক্তে লেখা প্রতিবাদ আরাফাত রহমান রাত জেগে কাঁদে শহর, কাঁপে বিবেকের দেয়াল মানুষের মুখোশ পরে বেড়ায় নরপিশাচের পাল আইনের চোখ বেঁধে রাখে টাকার মোটা দড়ি শিশুর রক্ত শুকায় তবু, ঘুমায় সভ্য নগরী। কত মা আজ শূন্য বুকে আগুন চেপে রয় কত বোনের ভাঙা চিৎকার বাতাস ছুঁয়ে ক্ষয় তোমরা…

  • প্রেমিকেরা আজ সেজেছে লেলিন

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 15   প্রিয়তমা, মুখ ফিরিয়ে নিতে পারো ভুলে যেতে পারো অপেক্ষার পেন্ডুলামে চেয়ে যে কাউকেই তোমার করে নিতে পারো এই আমার সাড়া না পেয়ে জালিমেরা মেতে আছে আজ পৈশাচিক নির্যাতনে কী করে সুর ধরি বলো ভালোবাসার গানে। পৃথিবীতে নেমে আসছে অন্ধকার অবরোধে যেতে পারে সূর্য বাগানের ফুল স্রোতস্বিনী নদীর…

  • কে আগে মরে গেছে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 কে আগে মরে গেছে আরাফাত রহমান  অন্ধকার ঘরে শুয়ে আছে এক মৃতদেহ জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো তার মুখে রেখে গেছে এক অদ্ভুত শান্তি দাঁড়িয়ে আছি কিন্তু বুঝতে পারছি না কে বেশি নীরব-সে, না আমি। ভাঙা ঘড়ির কাঁটার মতো স্থির সময়ের কাছে পরাজিত কোনো সাক্ষী বুকের…

  • |

    অপেক্ষা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 অপেক্ষা আরাফাত রহমান অপেক্ষায় ছিলাম সন্ধ্যার ধূসর রঙে যেখানে আলো আর অন্ধকার চুপচাপ হাত বদল করে কথাগুলো কাগজের নৌকার মতো ডুবে গেছে বৃষ্টির জলে আর আমি দাঁড়িয়ে থেকে থেকে পরখ করে গেছি ভেজা বারান্দায়। তুমি বলেছিলে একদিন সব ঠিক হয়ে যাবে, সেই “একদিন” আজও আসেনি ক্যালেন্ডারের পাতাগুলো শুধু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *