শকুন বদের ডাক

ফ্যাসিবাদ ফিরেছে শকুনের বেশে
রক্তের গন্ধে ঘুরে বেড়ায়
আকাশ জুড়ে কালো ডানার ছায়া
মানুষের স্বপ্ন ছিঁড়ে খায়।
শুধু ক্ষমতার নখর ধারালো তার
আর মিথ্যার বিষে ভরা
চোখে নেই কোনো লাজ লজ্জা
বিবেকে ক্ষতে মৃত্যুর ইশারা।
নগর জুড়ে নীরবতা
কথা বললেই ভয়
তবু অন্ধকারের বুক চিরে
জেগে ওঠে প্রতিবাদময়।
প্রতিটি শকুনের উড়ান শেষে
আসে ঝড়, আসে আগুন
মানুষ দাঁড়ায় জেগে পুনরায়
ভাঙে সব শৃঙ্খল, রক্তে রাঙায় দিগন্তের ধুন।
ফ্যাসিবাদ যতই ফিরুক বারবার
মানুষ ততই শিখে লড়তে
শকুনের ডানা একদিন ভাঙবেই
সূর্য উঠবে সেজে নব রক্তে।
