|

আবার দেখা হোক

শেয়ার করতে-

এই ইটের শহর, বিশাক্ত বাতাস
বিবেক বিকিয়ে; বাড়ছে বোকার চাষ
বেড়ে চলে এঁকেবেঁকে নিঃস্পৃহ হুইসাল
পিঠে পিঠে লেগে থাকে, রঙ বেরঙের দেয়াল।

কোটি মানুষের ভিড়ে, ক্লান্তিহীন দুচোখ
আশায় বাঁধে তবুও, আবার দেখা হোক।।
আমাদের দেখা হোক…

নিয়ন আলোয় ঢেকে রাখে, অনাহারী মুখ
ইটের বালিশ হয়ে উঠে, স্বর্গময়ী সুখ
ঝড় বাদলে জীর্ণ দেহ, হয়ে যায় পাল
বৃষ্টি এসে ধুঁয়ে নেয়, আগামীর সকাল।

কোটি মানুষের ভিড়ে, ক্লান্তিহীন দুচোখ
আশায় বাঁধে তবুও, আবার দেখা হোক।।
আমাদের দেখা হোক…

কোয়াশা হয় ওমের চাদর, আগুন টানে দেহ
একা বাঁচে একাই মরে, পাখির নাই কেহ
নাই আশা নাই বাসা, নাইরে পিছু টান
পরাজয়ে পাখিটা আজ, ভুলে গেছে গান।

কোটি মানুষের ভিড়ে, ক্লান্তিহীন দুচোখ
আশায় বাঁধে তবুও, আবার দেখা হোক।।
আমাদের দেখা হোক…

Similar Posts

  • হৃদয় আজ নিস্পন্দ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 হৃদয় আজ নিস্পন্দ এখানে বিস্তারিত লিখা আসবে শিগ্রই…………………………।

  • |

    অপেক্ষা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 অপেক্ষা আরাফাত রহমান অপেক্ষায় ছিলাম সন্ধ্যার ধূসর রঙে যেখানে আলো আর অন্ধকার চুপচাপ হাত বদল করে কথাগুলো কাগজের নৌকার মতো ডুবে গেছে বৃষ্টির জলে আর আমি দাঁড়িয়ে থেকে থেকে পরখ করে গেছি ভেজা বারান্দায়। তুমি বলেছিলে একদিন সব ঠিক হয়ে যাবে, সেই “একদিন” আজও আসেনি ক্যালেন্ডারের পাতাগুলো শুধু…

  • |

    প্রার্থনা থেকে পতন

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 প্রার্থনা থেকে পতন আরাফাত রহমান এই গ্রহ জানে না কতবার ভেঙে গেছি ভিতরে ভিতরে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারিনি বহুবার। যে নাম একদিন ছিল প্রার্থনা আজ তা নিঃশব্দে ঝরে পড়ে ঠোঁটের কিনারে ঠিক যেমন শুকনো পাতারা পড়ে অপ্রস্তুত শরতের বিকেলে। এখন আর কোনো প্রত্যাশা নেই না…

  • |

    বৃদ্ধাশ্রম-আরাফাত রহমান রানা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 16 বৃদ্ধাশ্রম আরাফাত রহমান রানা গল্প হলো জীবন আমার; গল্পেই শোভা পায়বুড়ো হলে বাপ মা বুঝি বৃদ্ধাশ্রমে যায়সব ভুলে যায় বুকেরই ধন, কলিজা আমারকত রাত নির্ঘুম গেছে, হিসাব যে নেই তারঘুমের মধ্যে উঠত কেঁদে, বাবা বাবা বলেচুমু খেয়ে বুকে টেনে নিতাম তখন কোলেকান্না থামায় মানিক আমার, বাবার আদর পেয়েদোলনা…

  • তুমি যেনো শ্রাবণের প্রথম বৃষ্টি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 তুমি যেন শ্রাবণের প্রথম বৃষ্টি আরাফাত রহমান তুমি নামলে জোছনার মতো আমার অন্ধ জানালায় শুকনো নদীর বুক জুড়ে হঠাৎ জোয়ারের আলো ছায়ায়। তোমার চোখে নীল সমুদ্র আমি ডুবতে থাকা পালতোলা নৌকা তোমার হাসি কাশফুলের ভোর ছুঁলেই কেঁপে ওঠে বুকেরই শোকা। তুমি যেন শ্রাবণের প্রথম বৃষ্টি আমি ধুলো জমা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *