|

হাদী

শেয়ার করতে-

 

রাত্রি জুড়ে শেকলের শব্দ, শহর ঘুমায় ভয়ে
একটি নাম জ্বলে উঠে, বজ্রের মতো হয়ে!
বুকের ভেতর হাসানের ধৈর্য, পাহাড় সমান দাঁড়ায়
ঝড় এলেও মাথা উঁচু তার, কে আছে শির নামায়।

(কোরাস)
হাদী, হাদী আগুনের গান,
অন্যায়ের তুফান!
গুলি থামায় না কণ্ঠস্বর,
প্রতিবাদ এক প্রাণ!

◾(অন্তরা ২)
কারবালার ধুলো চোখে মেখে, হোসেনের রক্তডাক
সত্যের পথে একলাই হাঁটে ভয়কে বলে, “থাক!”
আলীর ন্যায় হাতে ধরে, শব্দই তলোয়ার
মিথ্যার কেল্লা ভেঙে ফেলে সে, উচ্চারণে হাজার!

(কোরাস)
হাদী, হাদী আগুনের গান,
অন্যায়ের তুফান!
গুলি থামায় না কণ্ঠস্বর,
প্রতিবাদ এক প্রাণ!

◾(অন্তরা ৩)
উমরের মতো সোজা পথ তার, কথাতে নির্ভীক
ন্যায়ের দামে দরকষাকষি, জানে না কৌশলিক।
ইমাম মাহাদীর স্বপ্ন বুকে, হাদীর বাংলায়
অন্ধকারের কপালে লিখে নতুন সূর্য চায়!

(কোরাস)
হাদী, হাদী আগুনের গান,
অন্যায়ের তুফান!
গুলি থামায় না কণ্ঠস্বর,
প্রতিবাদ এক প্রাণ!

◾(অন্তরা ৪)
আলী, উমর, আবু বকর, খালিদ, আয়ূবী
তোমার নামে মিলে যায় সেই চিরন্তন ছবি।
হাদী তুমি সেই কণ্ঠের উত্তরাধিকার,
ভয়ের তলোয়ারে কাঁপে না কভু ঈমানের মিনার।

(কোরাস)
হাদী, হাদী আগুনের গান,
অন্যায়ের তুফান!
গুলি থামায় না কণ্ঠস্বর,
প্রতিবাদ এক প্রাণ!

Similar Posts

  • |

    শকুন বদের ডাক

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 ফ্যাসিবাদ ফিরেছে শকুনের বেশে রক্তের গন্ধে ঘুরে বেড়ায় আকাশ জুড়ে কালো ডানার ছায়া মানুষের স্বপ্ন ছিঁড়ে খায়। শুধু ক্ষমতার নখর ধারালো তার আর মিথ্যার বিষে ভরা চোখে নেই কোনো লাজ লজ্জা বিবেকে ক্ষতে মৃত্যুর ইশারা। নগর জুড়ে নীরবতা কথা বললেই ভয় তবু অন্ধকারের বুক চিরে জেগে ওঠে প্রতিবাদময়।…

  • |

    সাক্ষী থাকো ধরণী

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 সাক্ষী থাকো ধরণী আরাফাত রহমান এই শহরের প্রতিটি সন্ধ্যা এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় বাতাসে জমে থাকে এক অদ্ভুত নির্জনতা যেন কেউ খুব নীরবে আমার নাম মুছে দিচ্ছে পৃথিবী থেকে। রাস্তার বাতিগুলোও চিনতে পারে না আমার ছায়া হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাই মনে হয়, কোথাও কোনো বাড়ি ছিল…

  • |

    আবার দেখা হোক

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 এই ইটের শহর, বিশাক্ত বাতাস বিবেক বিকিয়ে; বাড়ছে বোকার চাষ বেড়ে চলে এঁকেবেঁকে নিঃস্পৃহ হুইসাল পিঠে পিঠে লেগে থাকে, রঙ বেরঙের দেয়াল। কোটি মানুষের ভিড়ে, ক্লান্তিহীন দুচোখ আশায় বাঁধে তবুও, আবার দেখা হোক।। আমাদের দেখা হোক… নিয়ন আলোয় ঢেকে রাখে, অনাহারী মুখ ইটের বালিশ হয়ে উঠে, স্বর্গময়ী সুখ…

  • |

    শূন্যস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 23   নারী: এতদিন পরও তুমি ঠিক এই জায়গাটাতেই আসো? পুরুষ: জায়গা বদলালে কি স্মৃতি বদলায়? নারী: তুমি এখনও কথাগুলো এমন করে বলো… যেন প্রতিটা শব্দের ভিতরে একটু করে রক্ত জমে আছে। পুরুষ: জমে থাকাটাই স্বাভাবিক। যা শুকোয় না, তা-ই তো সত্যি। নারী: তুমি একা আছো? পুরুষ: প্রশ্নটা বদলাও।…

  • তুমি যেনো শ্রাবণের প্রথম বৃষ্টি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 তুমি যেন শ্রাবণের প্রথম বৃষ্টি আরাফাত রহমান তুমি নামলে জোছনার মতো আমার অন্ধ জানালায় শুকনো নদীর বুক জুড়ে হঠাৎ জোয়ারের আলো ছায়ায়। তোমার চোখে নীল সমুদ্র আমি ডুবতে থাকা পালতোলা নৌকা তোমার হাসি কাশফুলের ভোর ছুঁলেই কেঁপে ওঠে বুকেরই শোকা। তুমি যেন শ্রাবণের প্রথম বৃষ্টি আমি ধুলো জমা…

  • খারিজ নামা – আরাফাত রহমান রানা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 15 হৃদয় আজ নিস্পন্দ এখানে বিস্তারিত লিখা আসবে শিগ্রই…………………………।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *