গোপন কবরস্থান

শেয়ার করতে-

গোপন কবরস্থান

আরাফাত রহমান

তুমি চলে যাওয়ার পর
আমার ঘরের আয়নাগুলো
মানুষ চিনতে ভুলে গেছে।
আমি দাঁড়ালেই
ওরা অন্য কারও মুখ দেখায়।

তোমার চলে যাওয়ার পর
আমি শহরের সমস্ত দেয়ালে
নিজের ছায়া ঝুলিয়ে রেখেছি।
যেন কেউ অন্তত দেখে বলে
এই মানুষটা একদিন,
ভয়ংকর ভালোবাসতো।

রাত নামলেই
আমার বুকের ভিতর
একটা আহত ট্রেন হুইসেল দেয়
আর ঘুমের ভেতর
রক্তাক্ত স্টেশনের মতো পড়ে থাকে তোমার নাম।

তুমি ছিলে
আমার দুঃখের ভেজা বারান্দায়
শেষ জলন্ত আগুন।
এখন আমি অন্ধকার খাই,
আর ধোঁয়া হয়ে বেঁচে থাকি।
শহরের পতিত বাতিগুলো জানে,
কতবার আমি
তোমার অনুপস্থিতিকে জড়িয়ে ধরে
ভোর পর্যন্ত কেঁদেছি।
পুরুষেরা কাঁদে না
এই মিথ্যেটা আমি বহু আগেই হত্যা করেছি।

তুমি কি জানো?
মানুষের শরীরে
একটা গোপন কবরস্থান থাকে।
আমি সেখানে
প্রতিদিন একটু একটু করে
তোমাকে দাফন করি
আর প্রতিরাতে
তুমি আবার জীবিত হয়ে ওঠো।

তোমার ঠোঁটের স্মৃতি এখনও
শরীরে নিষিদ্ধ নদীর মতো বয়ে যায়।
আমি হাত ধুয়ে ফেলি,
তবু আঙুলে লেগে থাকে
তোমার স্পর্শের অপরাধ।

আসলে
ভালোবাসা কোনো পবিত্র শব্দ না
ভালোবাসা হলো
একটি আত্মঘাতী পাখির নাম,
যে প্রতিদিন
নিজের বুকেই গুলি চালায়।
আর আমি?
আমি সেই মৃত পাখির পাশে বসে থাকা
শেষ মানুষ
যার চোখে এখনও
একটি অসমাপ্ত চুমুর
নীল বিদ্রোহ জেগে আছে।

Similar Posts

  • রঙ থাকবে উড়াল থাকবে না

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 রঙ থাকবে উড়াল থাকবে না আরাফাত রহমান আমাকে আর চেনে না এই পৃথিবী চায়ের দোকানের লোকটাও জিজ্ঞেস করে না “কেমন আছ?” প্রতিদিন একই রাস্তায় হাঁটি ফুটপাতগুলো আগের মতো নেই, বদলে গেছে শুধু বদলায়নি ভেতরের শূন্যতা। একসময় ভাবতাম ভালোবাসা বুঝি বৃষ্টির মতো নামলে সব ধুলো ধুয়ে যায়। এখন বুঝি,…

  • |

    বৃদ্ধাশ্রম-আরাফাত রহমান রানা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 16 বৃদ্ধাশ্রম আরাফাত রহমান রানা গল্প হলো জীবন আমার; গল্পেই শোভা পায়বুড়ো হলে বাপ মা বুঝি বৃদ্ধাশ্রমে যায়সব ভুলে যায় বুকেরই ধন, কলিজা আমারকত রাত নির্ঘুম গেছে, হিসাব যে নেই তারঘুমের মধ্যে উঠত কেঁদে, বাবা বাবা বলেচুমু খেয়ে বুকে টেনে নিতাম তখন কোলেকান্না থামায় মানিক আমার, বাবার আদর পেয়েদোলনা…

  • রক্তে লেখা প্রতিবাদ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 2 রক্তে লেখা প্রতিবাদ আরাফাত রহমান রাত জেগে কাঁদে শহর, কাঁপে বিবেকের দেয়াল মানুষের মুখোশ পরে বেড়ায় নরপিশাচের পাল আইনের চোখ বেঁধে রাখে টাকার মোটা দড়ি শিশুর রক্ত শুকায় তবু, ঘুমায় সভ্য নগরী। কত মা আজ শূন্য বুকে আগুন চেপে রয় কত বোনের ভাঙা চিৎকার বাতাস ছুঁয়ে ক্ষয় তোমরা…

  • মাননীয় স্পীকার -২

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 2 মাননীয় স্পীকার – ২ আরাফাত রহমান মাননীয় স্পীকার, আজ আমি শব্দের পক্ষে দাঁড়াই কিন্তু শব্দগুলো আজকাল ভোট চায় সত্যের পক্ষে দাঁড়াতে গেলে তাদের বুক কেঁপে ওঠে। মাননীয় স্পীকার, এই সংসদে কত ভাষণ, কত তর্জন-গর্জন তবুও বাইরে রোদে পুড়ে থাকা মানুষগুলোর মুখে কোনো প্রতিশ্রুতির ছায়া পড়ে না। আপনার টেবিলের…

  • |

    শকুন বদের ডাক

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 ফ্যাসিবাদ ফিরেছে শকুনের বেশে রক্তের গন্ধে ঘুরে বেড়ায় আকাশ জুড়ে কালো ডানার ছায়া মানুষের স্বপ্ন ছিঁড়ে খায়। শুধু ক্ষমতার নখর ধারালো তার আর মিথ্যার বিষে ভরা চোখে নেই কোনো লাজ লজ্জা বিবেকে ক্ষতে মৃত্যুর ইশারা। নগর জুড়ে নীরবতা কথা বললেই ভয় তবু অন্ধকারের বুক চিরে জেগে ওঠে প্রতিবাদময়।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *