ভুল মাশুলের আয়ু

শেয়ার করতে-

ভুল মাশুলের আয়ু

আরাফাত রহমান

হৃদয় জখম করেছে যে জন, সেই তো আবার মলম সাধে
জীবন এমন এক জুয়াখেলা, যেখানে জিতলেও মানুষ কাঁদে।
বুকের ভেতর লুকিয়ে রাখি যে তীব্র দহন, যে নীল বিষ
দুনিয়া ভাবে ওটাই বুঝি আমার গলার সুর ওটাই বুঝি শিস!

প্রেম তো নয় কোনো সহজ সওদা, বিকিয়ে দিতে হয় আপন মাথা
যে পথ দিয়ে হেঁটে গেছে সে, সে পথেই লেখা অমর গাথা।
বুঝেনি কেউ এই হৃদয়ের কী এক চাতক ব্যাকুলতা
উজাড় কিতাবে খুঁজলাম যারে, সে তো কেবলই এক শূন্য পাতা!

মানুষ কেবল দেহে বাঁচে না, বাঁচে কিছু ভাঙা বিশ্বাসে
কেউ সারাজীবন আলো খোঁজে, কেউ ডুবে থাকে সর্বনাশে।
যে ক্ষতগুলো দেখা যায় না, সেগুলোই সবচেয়ে গভীরচিত
হৃদয় ভাঙার শব্দই যে, পৃথিবীর প্রাচীনতম সংগীত।

হাসিমুখে সয়েছি যা কিছু, লোকে ভাবল তা মোর স্বভাব
কেউ তো বুঝল না এই বুকে লুকিয়ে রাখা কিসের অভাব।
জীবন কেটে গেল শুধু এই এক ভুলের মাশুল গুনে
ধুলোবালি ছিল নিজের চোখে, আর আয়না মুছেছি সারাদিনে!

Similar Posts

  • বিদ্রোহের অভিশাপ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 2 বিদ্রোহের অভিশাপ আরাফাত রহমান তোমাদের আমি ক্ষমা করিনি যারা মানুষের মুখে তালা এঁটে রাতকে বলেছো স্বাধীনতা যারা ক্ষুধার্ত শিশুর কান্নাকে রাষ্ট্রদ্রোহ বলে দাগিয়েছো! শুনে রাখো একদিন এই মাটির নীরবতাও বিদ্রোহ শিখবে। ধানক্ষেতে জমে থাকা বাতাস আগুন হয়ে উঠবে নদীর ঢেউ দাঁত কেলিয়ে ছিঁড়ে ফেলবে তোমাদের সোনালি প্রাসাদের পতাকা।…

  • গোপন কবরস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 গোপন কবরস্থান আরাফাত রহমান তুমি চলে যাওয়ার পর আমার ঘরের আয়নাগুলো মানুষ চিনতে ভুলে গেছে। আমি দাঁড়ালেই ওরা অন্য কারও মুখ দেখায়। তোমার চলে যাওয়ার পর আমি শহরের সমস্ত দেয়ালে নিজের ছায়া ঝুলিয়ে রেখেছি। যেন কেউ অন্তত দেখে বলে এই মানুষটা একদিন, ভয়ংকর ভালোবাসতো। রাত নামলেই আমার বুকের…

  • নিকোটিনে পোড়া প্রেম

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 2 নিকোটিনে পোড়া প্রেম আরাফাত রহমান বহুদিন আয়নায় তাকাই না কারণ সেখানে এক ব্যর্থ প্রেমিক দাঁড়িয়ে থাকে চোখে অনিদ্রার কালো নদী ঠোঁটে পরাজিত সিগারেটের আগুন। তুমি চলে যাওয়ার পর আমার ঘরের দেয়ালগুলোও ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেছে; ক্যালেন্ডারে ঝুলে আছে শুধু মৃত তারিখ আর টেবিলের উপর পড়ে থাকে অর্ধেক…

  • |

    শিকল পরা স্বাধীনতার মিছিল

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 শিকল পড়া স্বাধীনতার মিছিল আরাফাত রহমান শহরটা আজও নোংরা নোংরা শুধু রাস্তায় নয়, মানুষের ভেতরেও; হাত ধুয়ে নেয়া যায় কিন্তু মন ধোয়ার কোনো সাবান আবিষ্কার হয়নি এখনো। আমি হেঁটে যাই পোস্টারের ভিড়ে আটকে থাকা মিথ্যা প্রতিশ্রুতির পাশে যেখানে স্বাধীনতার চেয়েও বড়ো হয়ে ওঠে ভণ্ডামি আর মানুষ তার নিজের…

  • কে আগে মরে গেছে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 কে আগে মরে গেছে আরাফাত রহমান  অন্ধকার ঘরে শুয়ে আছে এক মৃতদেহ জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো তার মুখে রেখে গেছে এক অদ্ভুত শান্তি দাঁড়িয়ে আছি কিন্তু বুঝতে পারছি না কে বেশি নীরব-সে, না আমি। ভাঙা ঘড়ির কাঁটার মতো স্থির সময়ের কাছে পরাজিত কোনো সাক্ষী বুকের…

  • |

    প্রার্থনা থেকে পতন

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 প্রার্থনা থেকে পতন আরাফাত রহমান এই গ্রহ জানে না কতবার ভেঙে গেছি ভিতরে ভিতরে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারিনি বহুবার। যে নাম একদিন ছিল প্রার্থনা আজ তা নিঃশব্দে ঝরে পড়ে ঠোঁটের কিনারে ঠিক যেমন শুকনো পাতারা পড়ে অপ্রস্তুত শরতের বিকেলে। এখন আর কোনো প্রত্যাশা নেই না…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *