বিদ্রোহের অভিশাপ

শেয়ার করতে-

বিদ্রোহের অভিশাপ

আরাফাত রহমান

তোমাদের আমি ক্ষমা করিনি
যারা মানুষের মুখে তালা এঁটে
রাতকে বলেছো স্বাধীনতা
যারা ক্ষুধার্ত শিশুর কান্নাকে
রাষ্ট্রদ্রোহ বলে দাগিয়েছো!
শুনে রাখো
একদিন এই মাটির নীরবতাও বিদ্রোহ শিখবে।
ধানক্ষেতে জমে থাকা বাতাস
আগুন হয়ে উঠবে
নদীর ঢেউ দাঁত কেলিয়ে ছিঁড়ে ফেলবে
তোমাদের সোনালি প্রাসাদের পতাকা।

আমি অভিশাপ দিচ্ছি
তোমাদের আয়নায় একদিন
নিজেদের মুখই চিনবে না তোমরা!
ক্ষমতার চর্বি জমে
মানুষের রক্তের গন্ধ বের হবে
তোমাদের প্রতিটি হাসি থেকে।
যে হাত শ্রমিকের মজুরি চুরি করে,
সে হাত একদিন ভিক্ষার পাত্র ধরবে।
যে চোখ অন্যায়ের দিকে তাকিয়েও নীরব থাকে,
সে চোখ অন্ধকারে পচে যাবে।
আর যে কণ্ঠ সত্যকে হত্যা করে,
তার জিহ্বায় জন্ম নেবে শেকল!

আমি কবি
আমার কলম কাঁপে না।
আমি দেখেছি
ক্ষুধার্ত মানুষের চোখে কেমন করে
বজ্র জমে ওঠে।
সেদিন যখন রাস্তায় নামবে
অপমানিত মানুষেরা
তোমাদের প্রাসাদ কাঁপবে না শুধু
ইতিহাসও থুথু দেবে
তোমাদের নামের ওপর।

রুখতে পারবে না তাদের পদধ্বনি।
রাজপথ আগুনের ভাষা শিখবে
আকাশ ছিঁড়ে উঠবে প্রতিশোধের শপথ!
আর তোমরা
ক্ষমতার সিংহাসনে বসে থাকা কাপুরুষেরা
নিজেদের ছায়াকেও ভয় পাবে।
তোমাদের প্রাসাদের প্রতিটি ইট
মানুষের অভিশাপে ফেটে যাবে
প্রতিটি দরজায় কড়া নাড়বে
হাজারো লাঞ্ছিত আত্মার ক্রোধ।
সেদিন ইতিহাস বিচারক হবে না
হবে জল্লাদ।

সেদিন বিদ্রোহ উঠবে
শুধু মানুষের হাতে নয়
মাটির নিচে জমে থাকা প্রতিটি দীর্ঘশ্বাসে!
কারাগারের শিকল ভেঙে চিৎকার করবে
রাজপথ রক্তের বদলা চাইবে রক্তে
আকাশ কালো হয়ে নামবে অত্যাচারীর মাথার ওপর।

তারপর বিদ্রোহী বাতাস
রুদ্র ডানায় অগ্নি মেখে
ছাই উড়িয়ে উড়িয়ে উচ্চারণ করবে
“মানুষ!
তোর বুকের চেয়ে মহান কোনো সিংহাসন নেই
তোর রক্তের চেয়ে জ্বালাময়ী কোনো সূর্য নেই!”

Similar Posts

  • কে আগে মরে গেছে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 কে আগে মরে গেছে আরাফাত রহমান  অন্ধকার ঘরে শুয়ে আছে এক মৃতদেহ জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো তার মুখে রেখে গেছে এক অদ্ভুত শান্তি দাঁড়িয়ে আছি কিন্তু বুঝতে পারছি না কে বেশি নীরব-সে, না আমি। ভাঙা ঘড়ির কাঁটার মতো স্থির সময়ের কাছে পরাজিত কোনো সাক্ষী বুকের…

  • |

    নক্ষত্র হয়ে জ্বলা দীর্ঘশ্বাস

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 নক্ষত্র হয়ে জ্বলা দীর্ঘশ্বাস আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো…

  • নতুন বাংলাদেশ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 2 নতুন বাংলাদেশ আরাফাত রহমান শিকল ভাঙার শব্দে কাঁপে অন্ধকার সব রাত জেগে ওঠে মানুষের চোখে জ্বালাময়ী প্রভাত। ভয়কে পুড়িয়ে এসো গাই সাহসেরই গান বুকে বাজে বিদ্রোহ করে মুক্তির আহ্বান। রক্ত ঝরেছে পথে মাঠে, বৃথা যাবে না আর প্রতিটি বিন্দু হয়ে উঠবে জাগরণের অঙ্গার। ভয়ের শেকল ছিঁড়ে আজ দাঁড়িয়েছে…

  • |

    দীর্ঘ রাতের স্বীকারোক্তি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 দীর্ঘ রাতের স্বীকারোক্তি আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো কোনো…

  • রক্তে লেখা প্রতিবাদ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 রক্তে লেখা প্রতিবাদ আরাফাত রহমান রাত জেগে কাঁদে শহর, কাঁপে বিবেকের দেয়াল মানুষের মুখোশ পরে বেড়ায় নরপিশাচের পাল আইনের চোখ বেঁধে রাখে টাকার মোটা দড়ি শিশুর রক্ত শুকায় তবু, ঘুমায় সভ্য নগরী। কত মা আজ শূন্য বুকে আগুন চেপে রয় কত বোনের ভাঙা চিৎকার বাতাস ছুঁয়ে ক্ষয় তোমরা…

  • |

    শকুন বদের ডাক

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 ফ্যাসিবাদ ফিরেছে শকুনের বেশে রক্তের গন্ধে ঘুরে বেড়ায় আকাশ জুড়ে কালো ডানার ছায়া মানুষের স্বপ্ন ছিঁড়ে খায়। শুধু ক্ষমতার নখর ধারালো তার আর মিথ্যার বিষে ভরা চোখে নেই কোনো লাজ লজ্জা বিবেকে ক্ষতে মৃত্যুর ইশারা। নগর জুড়ে নীরবতা কথা বললেই ভয় তবু অন্ধকারের বুক চিরে জেগে ওঠে প্রতিবাদময়।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *