|

দীর্ঘ রাতের স্বীকারোক্তি

শেয়ার করতে-

দীর্ঘ রাতের স্বীকারোক্তি

আরাফাত রহমান

হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া
পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া
এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা
ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা
চোখে যে জল জমে থাকে, তারও তো কোনো নাম নেই
কষ্টগুলো নীরব থাকে, কারও কাছে কোনো দাবি নেই
যে মানুষটা ছিলো কাছে তার ছায়াও আজকাল অপরিচিত লাগে
কাছে থেকেও এত দূর এ কেমন অদৃশ্য দূরত্ব জাগে!

নিজেকেই হারিয়ে ফেলেছি খুঁজতে গিয়ে কারো ছায়া
এ কেমন পথ; যেখানে নিজের সঙ্গেই হয় বিচ্ছেদ মায়া
রাত নামলে স্মৃতিরা সারি বেঁধে নিঃশব্দে বসে
একেকটা দীর্ঘশ্বাস যেন জ্বলে ওঠে নক্ষত্র হয়ে আকাশে
চোখের জল; এও এক ভাষা, কেউ শেখেনি যার উচ্চারণ
ভেতরের ভাঙা সুরগুলো কেবল নীরবতাতেই পায় আশ্রয় তখন
দুনিয়া বলে সময় সব ক্ষত সারিয়ে তোলে ধীরে ধীরে,
সময় তো কেবল শেখায় কিছু ব্যথা বেঁচে থাকে চিরতরে।

কষ্টের কাছে প্রশ্ন রেখেছি; কি চাই তোমার?
সে হেসে বলল তোমাকেই তো, তবে তোমার অজান্তে বারবার
রাতগুলো আজকাল খুব দীর্ঘ, ঘড়ির কাঁটাও ক্লান্ত হয়ে থামে
সময়েরও যেন ইচ্ছে নেই, আমার এই নিঃসঙ্গতা ভাঙুক কোনোক্রমে
এক ফোঁটা নীরবতা পড়ে থাকে চায়ের কাপের ঠাণ্ডা ধোঁয়ায়
সেখানে ভাসে অজস্র কথা যা বলা হয়নি কোনোদিন কারো ছোঁয়ায়
ভালোবাসা শেষ হয়নি, শুধু রূপ বদলেছে নিঃশব্দ কোনো অভিমানে
এখন সে থাকে একটা দীর্ঘশ্বাস হয়ে, অকারণ সন্ধ্যার টানে।

 

Similar Posts

  • ভেবেছিলাম তুমি থাকবে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 8 ভেবেছিলাম তুমি থাকবে আরাফাত রহমান ভেবেছিলাম তুমি থাকবে যেমন থাকে ভোরের কুয়াশায় অদৃশ্য আলোর হাতছানি নদীর পাশে ছায়া থাকোনি! বলেছিলে, ভালোবাসা নাকি অনন্তের মতো কিন্তু শব্দগুলো ছিল ভাঙা কাঁচ হাতে নিয়েই বুঝেছিলাম রক্ত ঝরবে। এখন শহর বড় শান্ত শুধু আমার ভেতরটা একটা ভাঙা স্টেশন যেখানে কোনো ট্রেন আসে…

  • |

    প্রার্থনা থেকে পতন

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 প্রার্থনা থেকে পতন আরাফাত রহমান এই গ্রহ জানে না কতবার ভেঙে গেছি ভিতরে ভিতরে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারিনি বহুবার। যে নাম একদিন ছিল প্রার্থনা আজ তা নিঃশব্দে ঝরে পড়ে ঠোঁটের কিনারে ঠিক যেমন শুকনো পাতারা পড়ে অপ্রস্তুত শরতের বিকেলে। এখন আর কোনো প্রত্যাশা নেই না…

  • নতুন বাংলাদেশ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 নতুন বাংলাদেশ আরাফাত রহমান শিকল ভাঙার শব্দে কাঁপে অন্ধকার সব রাত জেগে ওঠে মানুষের চোখে জ্বালাময়ী প্রভাত। ভয়কে পুড়িয়ে এসো গাই সাহসেরই গান বুকে বাজে বিদ্রোহ করে মুক্তির আহ্বান। রক্ত ঝরেছে পথে মাঠে, বৃথা যাবে না আর প্রতিটি বিন্দু হয়ে উঠবে জাগরণের অঙ্গার। ভয়ের শেকল ছিঁড়ে আজ দাঁড়িয়েছে…

  • হৃদয় আজ নিস্পন্দ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 হৃদয় আজ নিস্পন্দ এখানে বিস্তারিত লিখা আসবে শিগ্রই…………………………।

  • নিকোটিনে পোড়া প্রেম

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 নিকোটিনে পোড়া প্রেম আরাফাত রহমান বহুদিন আয়নায় তাকাই না কারণ সেখানে এক ব্যর্থ প্রেমিক দাঁড়িয়ে থাকে চোখে অনিদ্রার কালো নদী ঠোঁটে পরাজিত সিগারেটের আগুন। তুমি চলে যাওয়ার পর আমার ঘরের দেয়ালগুলোও ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেছে; ক্যালেন্ডারে ঝুলে আছে শুধু মৃত তারিখ আর টেবিলের উপর পড়ে থাকে অর্ধেক…

  • এক দীর্ঘ শাস্তি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 এক দীর্ঘ শাস্তি আরাফাত রহমান এখনো আমি বেঁচে আছি এটাই আমার সবচেয়ে বড় লজ্জা। চারদিকে এত মৃত্যু তবু আমি মরতে পারিনি এই ব্যর্থতাই আমাকে প্রতিদিন আরেকটু করে হত্যা করে। রাস্তার পাশে পড়ে থাকা মানুষগুলোর দিকে তাকাই তাদের চোখ নেই, তবু তারা তাকিয়ে থাকে; আমি চোখ নামাই; কারণ আমি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *