এক দীর্ঘ শাস্তি

শেয়ার করতে-

এক দীর্ঘ শাস্তি

আরাফাত রহমান

এখনো আমি বেঁচে আছি
এটাই আমার সবচেয়ে বড় লজ্জা।
চারদিকে এত মৃত্যু
তবু আমি মরতে পারিনি
এই ব্যর্থতাই আমাকে প্রতিদিন
আরেকটু করে হত্যা করে।
রাস্তার পাশে পড়ে থাকা মানুষগুলোর দিকে তাকাই
তাদের চোখ নেই, তবু তারা তাকিয়ে থাকে;
আমি চোখ নামাই; কারণ আমি জানি
ওদের মতো সাহস আমার হয়নি।
আমি চিৎকার করতে চেয়েছিলাম
কণ্ঠে আগুন ধরাতে চেয়েছিলাম
কিন্তু এই সভ্যতা! আমার গলায়
অদৃশ্য এক দড়ি বেঁধে দিয়েছে।
আমি প্রেম করতে চেয়েছিলাম
কিন্তু ভালোবাসার আগে
ক্ষুধা এসে দাঁড়িয়েছে দরজায়;
আমি কবিতা লিখতে চেয়েছিলাম
কিন্তু শব্দগুলোও আজ ভাত চায়।
এই শহর আমাকে মানুষ থাকতে দেয়নি
তিলে তিলে গিলে খেয়েছে অবহেলার অনল।
বন্ধুরা একে একে হারিয়ে গেছে
কেউ স্বপ্নে, কেউ শ্মশান গোরস্থানে
আর আমি! মাঝখানে দাঁড়িয়ে
নিজেকেই বিশ্বাস করতে পারি না।
তুমি যদি আজ আমাকে জিজ্ঞেস করো
কেন এত ক্লান্ত আমি?
উত্তরে বলবো;
প্রতিদিন একটু একটু করে মরি
তবু পুরোটা মরে উঠতে পারি না
এই যে বেঁচে থাকা
এটা কোনো জীবন না
এটা এক দীর্ঘ শাস্তি
যেখানে প্রতিটি শ্বাস
একটি অসমাপ্ত আর্তনাদ।

Similar Posts

  • |

    প্রার্থনা থেকে পতন

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 প্রার্থনা থেকে পতন আরাফাত রহমান এই গ্রহ জানে না কতবার ভেঙে গেছি ভিতরে ভিতরে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারিনি বহুবার। যে নাম একদিন ছিল প্রার্থনা আজ তা নিঃশব্দে ঝরে পড়ে ঠোঁটের কিনারে ঠিক যেমন শুকনো পাতারা পড়ে অপ্রস্তুত শরতের বিকেলে। এখন আর কোনো প্রত্যাশা নেই না…

  • রাষ্ট্রহীন

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 রাষ্ট্রহীন আরাফাত রহমান এ শহর ঘুমায় না নিয়ন আলোয় ভেজা প্রতিটা রাত একটা করে ভাঙা হৃদয়ের সাক্ষী রেখে যায়। ফুটপাতের ধুলোয় পড়ে থাকে অসমাপ্ত প্রেমের চিঠি আর উড়ে যায় নিঃশব্দ দীর্ঘশ্বাস যেন কেউ নাম না জানা কবরের পাশে দাঁড়িয়ে নিজেকেই দাফন করছে বারবার। রাত বাড়ে আর আমি দেখি…

  • কে আগে মরে গেছে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 9 কে আগে মরে গেছে আরাফাত রহমান  অন্ধকার ঘরে শুয়ে আছে এক মৃতদেহ জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো তার মুখে রেখে গেছে এক অদ্ভুত শান্তি দাঁড়িয়ে আছি কিন্তু বুঝতে পারছি না কে বেশি নীরব-সে, না আমি। ভাঙা ঘড়ির কাঁটার মতো স্থির সময়ের কাছে পরাজিত কোনো সাক্ষী বুকের…

  • রঙ থাকবে উড়াল থাকবে না

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 9 রঙ থাকবে উড়াল থাকবে না আরাফাত রহমান আমাকে আর চেনে না এই পৃথিবী চায়ের দোকানের লোকটাও জিজ্ঞেস করে না “কেমন আছ?” প্রতিদিন একই রাস্তায় হাঁটি ফুটপাতগুলো আগের মতো নেই, বদলে গেছে শুধু বদলায়নি ভেতরের শূন্যতা। একসময় ভাবতাম ভালোবাসা বুঝি বৃষ্টির মতো নামলে সব ধুলো ধুয়ে যায়। এখন বুঝি,…

  • গোপন কবরস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 গোপন কবরস্থান আরাফাত রহমান তুমি চলে যাওয়ার পর আমার ঘরের আয়নাগুলো মানুষ চিনতে ভুলে গেছে। আমি দাঁড়ালেই ওরা অন্য কারও মুখ দেখায়। তোমার চলে যাওয়ার পর আমি শহরের সমস্ত দেয়ালে নিজের ছায়া ঝুলিয়ে রেখেছি। যেন কেউ অন্তত দেখে বলে এই মানুষটা একদিন, ভয়ংকর ভালোবাসতো। রাত নামলেই আমার বুকের…

  • মাননীয় স্পীকার -২

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 মাননীয় স্পীকার – ২ আরাফাত রহমান মাননীয় স্পীকার, আজ আমি শব্দের পক্ষে দাঁড়াই কিন্তু শব্দগুলো আজকাল ভোট চায় সত্যের পক্ষে দাঁড়াতে গেলে তাদের বুক কেঁপে ওঠে। মাননীয় স্পীকার, এই সংসদে কত ভাষণ, কত তর্জন-গর্জন তবুও বাইরে রোদে পুড়ে থাকা মানুষগুলোর মুখে কোনো প্রতিশ্রুতির ছায়া পড়ে না। আপনার টেবিলের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *