|

ঠিক ততোটাই বাসি ভালো

শেয়ার করতে-

ঠিক ততোটাই বাসি ভালো 

আরাফাত রহমান 

তুমি এলে
শহরের ভিড়ে হঠাৎ বৃষ্টি নামার মতো
অপ্রস্তুত আমি, ছাতা নেই, তবু ভিজে যাই
তোমার একটুখানি উচ্চারণে।
কেউ বলে প্রেম আগুন
কেউ বলে নদী
আমি বলি, প্রেম হলো তোমার নাম
যা ডেকে উঠলেই বুকের ভেতর অস্থির পাখি ডানা ঝাপটায়।

তুমি কি জানো
রাতে যখন সব ঘুমিয়ে পড়ে
তখন তোমার কথা ভেবে
নক্ষত্র গুনতে থাকি
একটা নক্ষত্র মানে একটুখানি তোমার হাসি
আর আকাশটা, তোমারই বিস্তার।

তুমি দূরে গেলে
শহরটা হঠাৎ খুব নির্জন হয়ে যায়
মানুষ থাকে, শব্দ থাকে
কিন্তু তোমার অনুপস্থিতি
সবকিছুকে শূন্য করে দেয়।
তোমাকে চাই
কোনো গল্পের শেষের মতো নয়
বরং অসমাপ্ত কবিতার মতো
যেখানে প্রতিটি লাইনে
নতুন করে জন্ম নেয় ভালোবাসা
ভালোবাসায় মানে
সব মিলিয়ে এক অদ্ভুত অসম্পূর্ণ পূর্ণতা।

যদি একদিন জিজ্ঞেস করো
কতটা ভালোবাসি?
বলবো;
যতটা হলে মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায়
ততটা…
যতটা হলে রাতের নিঃশব্দ অন্ধকারে
একটি নামই বারবার ফিরে আসে ঠোঁটে
যতটা হলে মানুষ ভাঙতে ভাঙতেও বাঁচে
হারাতে হারাতেও খুঁজে পায়
এক জীবনের সবটুকু আলো
ঠিক ততোটাই বাসি ভালো…

Similar Posts

  • |

    অপেক্ষা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 অপেক্ষা আরাফাত রহমান অপেক্ষায় ছিলাম সন্ধ্যার ধূসর রঙে যেখানে আলো আর অন্ধকার চুপচাপ হাত বদল করে কথাগুলো কাগজের নৌকার মতো ডুবে গেছে বৃষ্টির জলে আর আমি দাঁড়িয়ে থেকে থেকে পরখ করে গেছি ভেজা বারান্দায়। তুমি বলেছিলে একদিন সব ঠিক হয়ে যাবে, সেই “একদিন” আজও আসেনি ক্যালেন্ডারের পাতাগুলো শুধু…

  • বিদ্রোহের অভিশাপ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 বিদ্রোহের অভিশাপ আরাফাত রহমান তোমাদের আমি ক্ষমা করিনি যারা মানুষের মুখে তালা এঁটে রাতকে বলেছো স্বাধীনতা যারা ক্ষুধার্ত শিশুর কান্নাকে রাষ্ট্রদ্রোহ বলে দাগিয়েছো! শুনে রাখো একদিন এই মাটির নীরবতাও বিদ্রোহ শিখবে। ধানক্ষেতে জমে থাকা বাতাস আগুন হয়ে উঠবে নদীর ঢেউ দাঁত কেলিয়ে ছিঁড়ে ফেলবে তোমাদের সোনালি প্রাসাদের পতাকা।…

  • |

    শূন্যস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 24   নারী: এতদিন পরও তুমি ঠিক এই জায়গাটাতেই আসো? পুরুষ: জায়গা বদলালে কি স্মৃতি বদলায়? নারী: তুমি এখনও কথাগুলো এমন করে বলো… যেন প্রতিটা শব্দের ভিতরে একটু করে রক্ত জমে আছে। পুরুষ: জমে থাকাটাই স্বাভাবিক। যা শুকোয় না, তা-ই তো সত্যি। নারী: তুমি একা আছো? পুরুষ: প্রশ্নটা বদলাও।…

  • গোপন কবরস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 গোপন কবরস্থান আরাফাত রহমান তুমি চলে যাওয়ার পর আমার ঘরের আয়নাগুলো মানুষ চিনতে ভুলে গেছে। আমি দাঁড়ালেই ওরা অন্য কারও মুখ দেখায়। তোমার চলে যাওয়ার পর আমি শহরের সমস্ত দেয়ালে নিজের ছায়া ঝুলিয়ে রেখেছি। যেন কেউ অন্তত দেখে বলে এই মানুষটা একদিন, ভয়ংকর ভালোবাসতো। রাত নামলেই আমার বুকের…

  • |

    সাক্ষী থাকো ধরণী

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 সাক্ষী থাকো ধরণী আরাফাত রহমান এই শহরের প্রতিটি সন্ধ্যা এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় বাতাসে জমে থাকে এক অদ্ভুত নির্জনতা যেন কেউ খুব নীরবে আমার নাম মুছে দিচ্ছে পৃথিবী থেকে। রাস্তার বাতিগুলোও চিনতে পারে না আমার ছায়া হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাই মনে হয়, কোথাও কোনো বাড়ি ছিল…

  • সমস্ত শ্রাবণ তোমার পক্ষ নেয়

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 সমস্ত শ্রাবণ তোমার পক্ষ নেয় আরাফাত রহমান বৃষ্টি নামলেই খুব বেশি মনে পড়ে তোমাকে শহরের সব ভেজা রাস্তাই যেন তোমার দিকে গিয়ে থামে। তুমি ছিলে এক অদ্ভুত শ্রাবণ হঠাৎ নেমে আসা বিকেলের বৃষ্টির মতো কোনো পূর্বাভাস ছিল না তবু ভিজিয়ে দিলে সমস্ত অহংকার, সমস্ত নির্জনতা। তারপর একদিন মেঘের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *