|

সাক্ষী থাকো ধরণী

শেয়ার করতে-

সাক্ষী থাকো ধরণী

আরাফাত রহমান

এই শহরের প্রতিটি সন্ধ্যা এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়
বাতাসে জমে থাকে এক অদ্ভুত নির্জনতা
যেন কেউ খুব নীরবে আমার নাম মুছে দিচ্ছে পৃথিবী থেকে।

রাস্তার বাতিগুলোও চিনতে পারে না আমার ছায়া
হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাই
মনে হয়, কোথাও কোনো বাড়ি ছিল আমার
কোনো মানুষ ছিল আমার
যার কাছে ফিরে গেলে রাতগুলো কম অন্ধকার হতো।
এখন ঘুম আসে না
চোখ বন্ধ করলেই দেখি
একটা ভাঙা স্বপ্নের ভেতর দাঁড়িয়ে আছি
চারপাশে শুধু ধ্বংসের শব্দ।

এখন আমি কষ্টেরও অতীত
তাই কান্নাও আর আসে না
শুধু বুকের ভেতর শুকনো শব্দ হয়
যেন কেউ ধীরে ধীরে ভেঙে ফেলছে ভেতরের শেষ আশ্রয়।

যদি একবার শুনতে নিঃশব্দ ভেঙে পড়া
দেখতে, কীভাবে মানুষ ধ্বংস হয় শব্দ ছাড়া,
কীভাবে হৃদয়ের ভেতর শহর পুড়ে যায়
ঝলমলে আলো কিভাবে হঠাৎ নিভে যায়
হয়তো ফিরে আসতে না
অন্তত নামটা একটু ধীরে ভুলতে।

শুধু বুকের ভেতর
একটা দীর্ঘশ্বাস জমে থাকে
যেন বহুদিন ধরে কেউ
আমার ভেতরে বসে শোক পালন করছে।
একটা দীর্ঘ রক্তাক্ত ইতিহাস
যেখানে প্রতিটি শব্দই ক্ষত
প্রতিটি নিঃশ্বাসই পরাজয়।
সাক্ষী থাকো ধরণী
আমি প্রেম চেয়েছিলাম
আমিও পাখিদের মতো বাঁচতে চেয়েছিলাম।
তাঁরা আমাকে দিয়েছে নির্বাসন
আমি মানুষের ভিড়ে দাঁড়িয়ে চেয়েছিলাম মানুষ হতে
তাঁরা আমাকে বানিয়েছে একা, ভয়ংকর একা।

Similar Posts

  • |

    ঠিক ততোটাই বাসি ভালো

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 ঠিক ততোটাই বাসি ভালো  আরাফাত রহমান  তুমি এলে শহরের ভিড়ে হঠাৎ বৃষ্টি নামার মতো অপ্রস্তুত আমি, ছাতা নেই, তবু ভিজে যাই তোমার একটুখানি উচ্চারণে। কেউ বলে প্রেম আগুন কেউ বলে নদী আমি বলি, প্রেম হলো তোমার নাম যা ডেকে উঠলেই বুকের ভেতর অস্থির পাখি ডানা ঝাপটায়। তুমি কি…

  • রঙ থাকবে উড়াল থাকবে না

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 রঙ থাকবে উড়াল থাকবে না আরাফাত রহমান আমাকে আর চেনে না এই পৃথিবী চায়ের দোকানের লোকটাও জিজ্ঞেস করে না “কেমন আছ?” প্রতিদিন একই রাস্তায় হাঁটি ফুটপাতগুলো আগের মতো নেই, বদলে গেছে শুধু বদলায়নি ভেতরের শূন্যতা। একসময় ভাবতাম ভালোবাসা বুঝি বৃষ্টির মতো নামলে সব ধুলো ধুয়ে যায়। এখন বুঝি,…

  • ভেবেছিলাম তুমি থাকবে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 ভেবেছিলাম তুমি থাকবে আরাফাত রহমান ভেবেছিলাম তুমি থাকবে যেমন থাকে ভোরের কুয়াশায় অদৃশ্য আলোর হাতছানি নদীর পাশে ছায়া থাকোনি! বলেছিলে, ভালোবাসা নাকি অনন্তের মতো কিন্তু শব্দগুলো ছিল ভাঙা কাঁচ হাতে নিয়েই বুঝেছিলাম রক্ত ঝরবে। এখন শহর বড় শান্ত শুধু আমার ভেতরটা একটা ভাঙা স্টেশন যেখানে কোনো ট্রেন আসে…

  • মাননীয় স্পীকার -২

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 5 মাননীয় স্পীকার – ২ আরাফাত রহমান মাননীয় স্পীকার, আজ আমি শব্দের পক্ষে দাঁড়াই কিন্তু শব্দগুলো আজকাল ভোট চায় সত্যের পক্ষে দাঁড়াতে গেলে তাদের বুক কেঁপে ওঠে। মাননীয় স্পীকার, এই সংসদে কত ভাষণ, কত তর্জন-গর্জন তবুও বাইরে রোদে পুড়ে থাকা মানুষগুলোর মুখে কোনো প্রতিশ্রুতির ছায়া পড়ে না। আপনার টেবিলের…

  • |

    নক্ষত্র হয়ে জ্বলা দীর্ঘশ্বাস

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 নক্ষত্র হয়ে জ্বলা দীর্ঘশ্বাস আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো…

  • |

    শূন্যস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 24   নারী: এতদিন পরও তুমি ঠিক এই জায়গাটাতেই আসো? পুরুষ: জায়গা বদলালে কি স্মৃতি বদলায়? নারী: তুমি এখনও কথাগুলো এমন করে বলো… যেন প্রতিটা শব্দের ভিতরে একটু করে রক্ত জমে আছে। পুরুষ: জমে থাকাটাই স্বাভাবিক। যা শুকোয় না, তা-ই তো সত্যি। নারী: তুমি একা আছো? পুরুষ: প্রশ্নটা বদলাও।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *