|

শূন্যস্থান

শেয়ার করতে-

 

নারী: এতদিন পরও তুমি ঠিক এই জায়গাটাতেই আসো?
পুরুষ: জায়গা বদলালে কি স্মৃতি বদলায়?
নারী: তুমি এখনও কথাগুলো এমন করে বলো… যেন প্রতিটা শব্দের ভিতরে একটু করে রক্ত জমে আছে।
পুরুষ: জমে থাকাটাই স্বাভাবিক। যা শুকোয় না, তা-ই তো সত্যি।
নারী: তুমি একা আছো?
পুরুষ: প্রশ্নটা বদলাও। জিজ্ঞেস করো—আমি কারও সাথে থাকতে পেরেছি কি না।
নারী: …পেরেছো?
পুরুষ: না। মানুষ তো অনেক পেলাম, কিন্তু “তুমি” নামের শূন্যস্থানটা কেউ নিতে পারেনি।
নারী: এত বছর পরও?
পুরুষ: সময় শুধু ক্যালেন্ডার বদলায়, ভিতরের আবহাওয়া না।
নারী: আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো।
পুরুষ: ভুলে যাওয়ার জন্য তো আগে পুরোপুরি পাওয়া লাগে। তোমাকে কি কখনও পুরো পেয়েছিলাম?
নারী: তাহলে বিয়ে করোনি কেন?
পুরুষ: করিনি।
কারও সাথে অন্যায় করতে ইচ্ছা করেনি।
নারী: আমার জন্য?
পুরুষ: তোমার জন্য না।
নিজের কাছে মিথ্যা বলার ভয়েই।
নারী: আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো।
পুরুষ: ঘৃণা একটা বিলাসিতা। ভালোবাসা শেষ হয়ে গেলে তবেই সেটা আসে।
আমারটা তো শেষই হলো না।
নারী: তুমি বদলাওনি একদম।
পুরুষ: বদলেছি।
আগে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম, এখন শুধু তোমার অনুপস্থিতিটাকে বয়ে বেড়াই।
নারী: তুমি খুঁজেছো?
পুরুষ: খুঁজেছি…
তোমার রেখে যাওয়া প্রতিটা দুপুরে,
প্রতিটা বৃষ্টির শব্দে, এমনকি অন্য কারো হাসির ভেতরেও। কিন্তু সেখানে সবসময় তুমি, অন্য কেউ নয়।
নারী: তোমার এই একরোখা ভালোবাসা…
আমাকে সবসময় অপরাধী বানিয়ে দেয়।
পুরুষ: অপরাধী তো আমিও
তোমাকে এতটা মনে রাখার অপরাধে।
নারী: আমার কথা কি এতটাই মনে আছে?
পুরুষ: সব না…শুধু কিছু দৃশ্য। যেমন, একদিন বৃষ্টিতে তুমি হেসে বলেছিলে
“ভিজে গেলে মানুষ নতুন হয়ে যায়।”
আমি আজও ভিজি… কিন্তু নতুন হই না।
নারী: তুমি কি কখনো রাগ করো আমার ওপর?
পুরুষ: রাগ? না…
রাগ করতে হলে তো দূরত্ব লাগে।
তুমি তো আমার ভেতরেই আছো—
নিজের ওপর কি রাগ করা যায়?
নারী: আমি যদি বলি…আমি সুখী নই?
পুরুষ: তাহলে আমি আরও বেশি অসুখী হয়ে যাবো। কারণ আমি চাইতাম তুমি ভালো থাকো। আমায় ছাড়া হলেও।
নারী: তুমি সত্যিই বড়ো অদ্ভুত…
ভালোবাসো, আবার ছেড়েও দাও।
পুরুষ: আমি কখনো ছাড়িনি।
তুমি চলে যাওয়ার পরও, আমি তোমার জায়গাটা খালি রেখেছি। যেন কেউ এসে বসতে না পারে।
নারী: তুমি খুব কঠিন হয়ে গেছো।
পুরুষ: না। আমি শুধু শিখেছি, যা একবার ভেঙে যায়, সেটা জোড়া লাগে, কিন্তু আগের মতো শব্দ করে না।
নারী: আমি তোমাকে খুব মিস করেছি।
পুরুষ: আমি তোমাকে মিস করা বন্ধ করতে পারিনি।
নারী: তাহলে আমরা…
পুরুষ: “আমরা” শব্দটা অনেক আগেই একা হয়ে গেছে।
নারী: শেষবারের মতো একটা কথা বলো।
পুরুষ: কী?
নারী: তুমি কি এখনও আমাকে ভালোবাসো?
পুরুষ: ভালোবাসা তো থামে না। শুধু তার পাশে মানুষটা থাকে না।
নারী: তাহলে কি বিদায় বলব?
পুরুষ: যাও। এইবার সত্যি করে চলে যাও।
বারবার ফিরে এসে আমাকে নতুন করে একা কোরো না।

Similar Posts

  • |

    সাক্ষী থাকো ধরণী

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 সাক্ষী থাকো ধরণী আরাফাত রহমান এই শহরের প্রতিটি সন্ধ্যা এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় বাতাসে জমে থাকে এক অদ্ভুত নির্জনতা যেন কেউ খুব নীরবে আমার নাম মুছে দিচ্ছে পৃথিবী থেকে। রাস্তার বাতিগুলোও চিনতে পারে না আমার ছায়া হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাই মনে হয়, কোথাও কোনো বাড়ি ছিল…

  • |

    বৃদ্ধাশ্রম-আরাফাত রহমান রানা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 16 বৃদ্ধাশ্রম আরাফাত রহমান রানা গল্প হলো জীবন আমার; গল্পেই শোভা পায়বুড়ো হলে বাপ মা বুঝি বৃদ্ধাশ্রমে যায়সব ভুলে যায় বুকেরই ধন, কলিজা আমারকত রাত নির্ঘুম গেছে, হিসাব যে নেই তারঘুমের মধ্যে উঠত কেঁদে, বাবা বাবা বলেচুমু খেয়ে বুকে টেনে নিতাম তখন কোলেকান্না থামায় মানিক আমার, বাবার আদর পেয়েদোলনা…

  • |

    দীর্ঘ রাতের স্বীকারোক্তি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 9 দীর্ঘ রাতের স্বীকারোক্তি আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো কোনো…

  • |

    রোদ্দুর মরে গেছে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 রোদ্দুর মরে গেছে আরাফাত রহমান রানা রোদ্দুর মরে গেছে দুপুরের শেষে ছায়ারা হাঁটে আজ নীরব নিস্তব্ধ বেশে পথে পথিক নেই তবু পথ রয় হৃদয়ে আজও কাঁপে, না-কাঁপা ভয় নদীর বুকে কুয়াশা নামে, গোধূলি ডাকে ধীরে বাতাস বয়ে আনে অচিন সে নাম, মৃত স্মৃতির নীরে আঁধারের বুকে জোনাকির মতো…

  • |

    শিকল পরা স্বাধীনতার মিছিল

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 10 শিকল পড়া স্বাধীনতার মিছিল আরাফাত রহমান শহরটা আজও নোংরা নোংরা শুধু রাস্তায় নয়, মানুষের ভেতরেও; হাত ধুয়ে নেয়া যায় কিন্তু মন ধোয়ার কোনো সাবান আবিষ্কার হয়নি এখনো। আমি হেঁটে যাই পোস্টারের ভিড়ে আটকে থাকা মিথ্যা প্রতিশ্রুতির পাশে যেখানে স্বাধীনতার চেয়েও বড়ো হয়ে ওঠে ভণ্ডামি আর মানুষ তার নিজের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *