|

নক্ষত্র হয়ে জ্বলা দীর্ঘশ্বাস

শেয়ার করতে-

নক্ষত্র হয়ে জ্বলা দীর্ঘশ্বাস

আরাফাত রহমান

হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া
পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া
এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা
ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা
চোখে যে জল জমে থাকে, তারও তো কোনো নাম নেই
কষ্টগুলো নীরব থাকে, কারও কাছে কোনো দাবি নেই
যে মানুষটা ছিলো কাছে তার ছায়াও আজকাল অপরিচিত লাগে
কাছে থেকেও এত দূর এ কেমন অদৃশ্য দূরত্ব জাগে!
নিজেকেই হারিয়ে ফেলেছি খুঁজতে গিয়ে কারো ছায়া
এ কেমন পথ; যেখানে নিজের সঙ্গেই হয় বিচ্ছেদ মায়া
রাত নামলে স্মৃতিরা সারি বেঁধে নিঃশব্দে বসে
একেকটা দীর্ঘশ্বাস যেন জ্বলে ওঠে নক্ষত্র হয়ে আকাশে
চোখের জল; এও এক ভাষা, কেউ শেখেনি যার উচ্চারণ
ভেতরের ভাঙা সুরগুলো কেবল নীরবতাতেই পায় আশ্রয় তখন
দুনিয়া বলে সময় সব ক্ষত সারিয়ে তোলে ধীরে ধীরে,
সময় তো কেবল শেখায় কিছু ব্যথা বেঁচে থাকে চিরতরে।

কষ্টগুলোকে জিজ্ঞেস করলাম; কি চাই তোমার?
সে হেসে বলল তোমাকেই তো, তবে তোমার অজান্তে বারবার
রাতগুলো আজকাল খুব দীর্ঘ, ঘড়ির কাঁটাও ক্লান্ত হয়ে থামে
সময়েরও যেন ইচ্ছে নেই, আমার এই নিঃসঙ্গতা ভাঙুক কোনোক্রমে
এক ফোঁটা নীরবতা পড়ে থাকে চায়ের কাপের ঠাণ্ডা ধোঁয়ায়
সেখানে ভাসে অজস্র কথা যা বলা হয়নি কোনোদিন কারো ছোঁয়ায়
ভালোবাসা শেষ হয়নি, শুধু রূপ বদলেছে নিঃশব্দ কোনো অভিমানে
এখন সে থাকে একটা দীর্ঘশ্বাস হয়ে, অকারণ সন্ধ্যার টানে।

Similar Posts

  • রঙ থাকবে উড়াল থাকবে না

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 রঙ থাকবে উড়াল থাকবে না আরাফাত রহমান আমাকে আর চেনে না এই পৃথিবী চায়ের দোকানের লোকটাও জিজ্ঞেস করে না “কেমন আছ?” প্রতিদিন একই রাস্তায় হাঁটি ফুটপাতগুলো আগের মতো নেই, বদলে গেছে শুধু বদলায়নি ভেতরের শূন্যতা। একসময় ভাবতাম ভালোবাসা বুঝি বৃষ্টির মতো নামলে সব ধুলো ধুয়ে যায়। এখন বুঝি,…

  • |

    আবার দেখা হোক

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 এই ইটের শহর, বিশাক্ত বাতাস বিবেক বিকিয়ে; বাড়ছে বোকার চাষ বেড়ে চলে এঁকেবেঁকে নিঃস্পৃহ হুইসাল পিঠে পিঠে লেগে থাকে, রঙ বেরঙের দেয়াল। কোটি মানুষের ভিড়ে, ক্লান্তিহীন দুচোখ আশায় বাঁধে তবুও, আবার দেখা হোক।। আমাদের দেখা হোক… নিয়ন আলোয় ঢেকে রাখে, অনাহারী মুখ ইটের বালিশ হয়ে উঠে, স্বর্গময়ী সুখ…

  • নিকোটিনে পোড়া প্রেম

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 নিকোটিনে পোড়া প্রেম আরাফাত রহমান বহুদিন আয়নায় তাকাই না কারণ সেখানে এক ব্যর্থ প্রেমিক দাঁড়িয়ে থাকে চোখে অনিদ্রার কালো নদী ঠোঁটে পরাজিত সিগারেটের আগুন। তুমি চলে যাওয়ার পর আমার ঘরের দেয়ালগুলোও ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেছে; ক্যালেন্ডারে ঝুলে আছে শুধু মৃত তারিখ আর টেবিলের উপর পড়ে থাকে অর্ধেক…

  • |

    রোদ্দুর মরে গেছে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 রোদ্দুর মরে গেছে আরাফাত রহমান রানা রোদ্দুর মরে গেছে দুপুরের শেষে ছায়ারা হাঁটে আজ নীরব নিস্তব্ধ বেশে পথে পথিক নেই তবু পথ রয় হৃদয়ে আজও কাঁপে, না-কাঁপা ভয় নদীর বুকে কুয়াশা নামে, গোধূলি ডাকে ধীরে বাতাস বয়ে আনে অচিন সে নাম, মৃত স্মৃতির নীরে আঁধারের বুকে জোনাকির মতো…

  • |

    শিকল পরা স্বাধীনতার মিছিল

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 10 শিকল পড়া স্বাধীনতার মিছিল আরাফাত রহমান শহরটা আজও নোংরা নোংরা শুধু রাস্তায় নয়, মানুষের ভেতরেও; হাত ধুয়ে নেয়া যায় কিন্তু মন ধোয়ার কোনো সাবান আবিষ্কার হয়নি এখনো। আমি হেঁটে যাই পোস্টারের ভিড়ে আটকে থাকা মিথ্যা প্রতিশ্রুতির পাশে যেখানে স্বাধীনতার চেয়েও বড়ো হয়ে ওঠে ভণ্ডামি আর মানুষ তার নিজের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *