রক্তে লেখা প্রতিবাদ

শেয়ার করতে-

রক্তে লেখা প্রতিবাদ

আরাফাত রহমান

রাত জেগে কাঁদে শহর, কাঁপে বিবেকের দেয়াল
মানুষের মুখোশ পরে বেড়ায় নরপিশাচের পাল
আইনের চোখ বেঁধে রাখে টাকার মোটা দড়ি
শিশুর রক্ত শুকায় তবু, ঘুমায় সভ্য নগরী।

কত মা আজ শূন্য বুকে আগুন চেপে রয়
কত বোনের ভাঙা চিৎকার বাতাস ছুঁয়ে ক্ষয়
তোমরা শুধু তারিখ দাও, বিচার দাও না কভু
এই নীরবতা একদিন ঠিক জ্বালিয়ে দেবে প্রভু।

হুংকার দাও! রুখে দাঁড়াও! আকাশ ফাটুক আজ
ধর্ষকের এই কালো রাজ্যে জ্বলে উঠুক লাজ
যে হাত ছুঁয়েছে নিষ্পাপ প্রাণ সে হাত পুড়ে ছাই
এই বাংলার প্রতিটা পথে দ্রোহের মিছিল চাই।

রক্তে লেখা প্রতিজ্ঞাতে রাজপথ আজ জেগে রয়
ধর্ষকের এই বাংলাতে কোনো ক্ষমা আর নয়
যে চোখ দেখে চুপটি থাকে, সেও সমান দোষী
নীরব মানুষ মৃত প্রায়, বিবেক হয়েছে রোষী।

বইয়ের পাতায় স্বাধীনতা, রাস্তায় শুধু ভয়
কোথায় তবে সেই রাষ্ট্র, ন্যায়বিচারের জয়
একটা মেয়ে যুদ্ধ করে প্রতিদিনের পথে
সভ্যতারই লাশ পড়ে রয় আদালতের রথে।

রক্তে লেখা প্রতিটা ক্ষোভ আজ রাজপথেই ঝরে
নীরবতার কফিন ভেঙে আগুন নামে ঘরে
ভাঙা বুকের প্রতিটা ক্ষত বজ্র হয়ে কয়
এই বাংলার মাটিতেই হবে নরপিশাচের ক্ষয়।

চোখের জলে আগুন জ্বালো ভাঙো নীরব রাত
মানুষ যদি বেঁচে থাকে জাগবেই প্রতিবাদ
শপথ নাও আজ রাজপথে ভয়কে করব ক্ষয়
নারীর কান্না থামবে যেদিন সেদিন সূর্য জয়।

Similar Posts

  • |

    অপেক্ষা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 9 অপেক্ষা আরাফাত রহমান অপেক্ষায় ছিলাম সন্ধ্যার ধূসর রঙে যেখানে আলো আর অন্ধকার চুপচাপ হাত বদল করে কথাগুলো কাগজের নৌকার মতো ডুবে গেছে বৃষ্টির জলে আর আমি দাঁড়িয়ে থেকে থেকে পরখ করে গেছি ভেজা বারান্দায়। তুমি বলেছিলে একদিন সব ঠিক হয়ে যাবে, সেই “একদিন” আজও আসেনি ক্যালেন্ডারের পাতাগুলো শুধু…

  • |

    শিকল পরা স্বাধীনতার মিছিল

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 12 শিকল পড়া স্বাধীনতার মিছিল আরাফাত রহমান শহরটা আজও নোংরা নোংরা শুধু রাস্তায় নয়, মানুষের ভেতরেও; হাত ধুয়ে নেয়া যায় কিন্তু মন ধোয়ার কোনো সাবান আবিষ্কার হয়নি এখনো। আমি হেঁটে যাই পোস্টারের ভিড়ে আটকে থাকা মিথ্যা প্রতিশ্রুতির পাশে যেখানে স্বাধীনতার চেয়েও বড়ো হয়ে ওঠে ভণ্ডামি আর মানুষ তার নিজের…

  • গোপন কবরস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 8 গোপন কবরস্থান আরাফাত রহমান তুমি চলে যাওয়ার পর আমার ঘরের আয়নাগুলো মানুষ চিনতে ভুলে গেছে। আমি দাঁড়ালেই ওরা অন্য কারও মুখ দেখায়। তোমার চলে যাওয়ার পর আমি শহরের সমস্ত দেয়ালে নিজের ছায়া ঝুলিয়ে রেখেছি। যেন কেউ অন্তত দেখে বলে এই মানুষটা একদিন, ভয়ংকর ভালোবাসতো। রাত নামলেই আমার বুকের…

  • |

    শকুন বদের ডাক

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 8 ফ্যাসিবাদ ফিরেছে শকুনের বেশে রক্তের গন্ধে ঘুরে বেড়ায় আকাশ জুড়ে কালো ডানার ছায়া মানুষের স্বপ্ন ছিঁড়ে খায়। শুধু ক্ষমতার নখর ধারালো তার আর মিথ্যার বিষে ভরা চোখে নেই কোনো লাজ লজ্জা বিবেকে ক্ষতে মৃত্যুর ইশারা। নগর জুড়ে নীরবতা কথা বললেই ভয় তবু অন্ধকারের বুক চিরে জেগে ওঠে প্রতিবাদময়।…

  • এক দীর্ঘ শাস্তি

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 এক দীর্ঘ শাস্তি আরাফাত রহমান এখনো আমি বেঁচে আছি এটাই আমার সবচেয়ে বড় লজ্জা। চারদিকে এত মৃত্যু তবু আমি মরতে পারিনি এই ব্যর্থতাই আমাকে প্রতিদিন আরেকটু করে হত্যা করে। রাস্তার পাশে পড়ে থাকা মানুষগুলোর দিকে তাকাই তাদের চোখ নেই, তবু তারা তাকিয়ে থাকে; আমি চোখ নামাই; কারণ আমি…

  • রাষ্ট্রহীন

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 রাষ্ট্রহীন আরাফাত রহমান এ শহর ঘুমায় না নিয়ন আলোয় ভেজা প্রতিটা রাত একটা করে ভাঙা হৃদয়ের সাক্ষী রেখে যায়। ফুটপাতের ধুলোয় পড়ে থাকে অসমাপ্ত প্রেমের চিঠি আর উড়ে যায় নিঃশব্দ দীর্ঘশ্বাস যেন কেউ নাম না জানা কবরের পাশে দাঁড়িয়ে নিজেকেই দাফন করছে বারবার। রাত বাড়ে আর আমি দেখি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *