রাষ্ট্রহীন

শেয়ার করতে-

রাষ্ট্রহীন

আরাফাত রহমান

এ শহর ঘুমায় না
নিয়ন আলোয় ভেজা প্রতিটা রাত
একটা করে ভাঙা হৃদয়ের সাক্ষী রেখে যায়।
ফুটপাতের ধুলোয় পড়ে থাকে
অসমাপ্ত প্রেমের চিঠি
আর উড়ে যায়
নিঃশব্দ দীর্ঘশ্বাস
যেন কেউ নাম না জানা কবরের পাশে দাঁড়িয়ে
নিজেকেই দাফন করছে বারবার।

রাত বাড়ে
আর আমি দেখি
একটা একলা ছাদ
চাঁদের সাথে কথা বলে
আরেকটা জানালা
অন্ধকারকে জড়িয়ে ধরে কাঁদে।
তুমি কি শুনতে পাও?
এই নিরব শহরের গভীরে
একটা ভাঙা মানুষের চিৎকার
যে প্রতিটা রাতে
নিজের বুকের ভেতর কবর খুঁড়ে
তোমাকে আবারও সমাধি দেয়

ফুটপাতের ভিখিরিটা
আজও একই জায়গায় ঘুমায়
তার পাশে বসে থাকা কুকুরটা
নিয়মিত শ্বাস নেয়
শুধু আমি
নিজের শ্বাস-প্রশ্বাসের ওপর
বিশ্বাস হারিয়ে ফেলেছি।
তুমি চলে যাওয়ার পর
আমি আর মানুষ নেই
আমি এখন এক শহর
যেখানে প্রতিটা গলি
একটা করে ব্যথার শিরা
প্রতিটা মোড়
একটা অসমাপ্ত বিদায়ের জায়গা।
এই শহরের বাতাসে এখনো তোমার গন্ধ নেই,
আছে শুধু
দগ্ধ স্মৃতির ধোঁয়া
যা শ্বাস নিতে গেলে
ফুসফুস ছিঁড়ে দেয় ভেতর থেকে।

তুমি ছিলে
একটা ব্যক্তিগত রাষ্ট্র
যেখানে আমি নাগরিক ছিলাম
এখন আমি রাষ্ট্রহীন
আমার ভেতরে এখনো
একটা বিকেল আটকে আছে
যেখানে তুমি শেষবার বলেছিলে
“থাক, আর দরকার নেই।”
তারপর থেকে
সবকিছুই দরকারের বাইরে
এই বেঁচে থাকা
এই হাঁটা
এই অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন।

Similar Posts

  • ভেবেছিলাম তুমি থাকবে

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 ভেবেছিলাম তুমি থাকবে আরাফাত রহমান ভেবেছিলাম তুমি থাকবে যেমন থাকে ভোরের কুয়াশায় অদৃশ্য আলোর হাতছানি নদীর পাশে ছায়া থাকোনি! বলেছিলে, ভালোবাসা নাকি অনন্তের মতো কিন্তু শব্দগুলো ছিল ভাঙা কাঁচ হাতে নিয়েই বুঝেছিলাম রক্ত ঝরবে। এখন শহর বড় শান্ত শুধু আমার ভেতরটা একটা ভাঙা স্টেশন যেখানে কোনো ট্রেন আসে…

  • গোপন কবরস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 গোপন কবরস্থান আরাফাত রহমান তুমি চলে যাওয়ার পর আমার ঘরের আয়নাগুলো মানুষ চিনতে ভুলে গেছে। আমি দাঁড়ালেই ওরা অন্য কারও মুখ দেখায়। তোমার চলে যাওয়ার পর আমি শহরের সমস্ত দেয়ালে নিজের ছায়া ঝুলিয়ে রেখেছি। যেন কেউ অন্তত দেখে বলে এই মানুষটা একদিন, ভয়ংকর ভালোবাসতো। রাত নামলেই আমার বুকের…

  • |

    শিকল পরা স্বাধীনতার মিছিল

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 8 শিকল পড়া স্বাধীনতার মিছিল আরাফাত রহমান শহরটা আজও নোংরা নোংরা শুধু রাস্তায় নয়, মানুষের ভেতরেও; হাত ধুয়ে নেয়া যায় কিন্তু মন ধোয়ার কোনো সাবান আবিষ্কার হয়নি এখনো। আমি হেঁটে যাই পোস্টারের ভিড়ে আটকে থাকা মিথ্যা প্রতিশ্রুতির পাশে যেখানে স্বাধীনতার চেয়েও বড়ো হয়ে ওঠে ভণ্ডামি আর মানুষ তার নিজের…

  • রক্তে লেখা প্রতিবাদ

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 4 রক্তে লেখা প্রতিবাদ আরাফাত রহমান রাত জেগে কাঁদে শহর, কাঁপে বিবেকের দেয়াল মানুষের মুখোশ পরে বেড়ায় নরপিশাচের পাল আইনের চোখ বেঁধে রাখে টাকার মোটা দড়ি শিশুর রক্ত শুকায় তবু, ঘুমায় সভ্য নগরী। কত মা আজ শূন্য বুকে আগুন চেপে রয় কত বোনের ভাঙা চিৎকার বাতাস ছুঁয়ে ক্ষয় তোমরা…

  • |

    নক্ষত্র হয়ে জ্বলা দীর্ঘশ্বাস

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 নক্ষত্র হয়ে জ্বলা দীর্ঘশ্বাস আরাফাত রহমান হাজারো স্বপ্ন ছিল; প্রতিটি স্বপ্নেই ছিলো ক্ষয়ের ছায়া পাওয়া যতই হলো, তবুও মনে হয় কিছুই তো হয়নি পাওয়া এই হৃদয়, নিজেকেই জিজ্ঞাস করে কিসের এ অবিরাম জ্বালা ভালোবাসা কী ছিলো মায়া, না মায়ার ভেতরেই ভালোবাসা চোখে যে জল জমে থাকে, তারও তো…

  • মা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 8 মা আরাফাত রহমান এখন শুধু শূন্যতা, বালিশে তোমার গন্ধ নেই, চাঁদ মামার গানে গানে স্মৃতিরা পড়ে আছে দোলনাতেই। ঘরের প্রতিটি কোণ খুঁজে ফেরে চেনা মুখ যেখানে একদিন ছিল স্নেহে ভরা সুখ। হাত বাড়ালেই ফাঁকা লাগে, কোলে ফিরি না আর সেই জানে এ যন্ত্রণা কত সুগভীর, মা হারিয়ে গেছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *