|

অপেক্ষা

শেয়ার করতে-

অপেক্ষা

আরাফাত রহমান

অপেক্ষায় ছিলাম সন্ধ্যার ধূসর রঙে
যেখানে আলো আর অন্ধকার
চুপচাপ হাত বদল করে
কথাগুলো কাগজের নৌকার মতো
ডুবে গেছে বৃষ্টির জলে
আর আমি দাঁড়িয়ে থেকে থেকে
পরখ করে গেছি ভেজা বারান্দায়।
তুমি বলেছিলে
একদিন সব ঠিক হয়ে যাবে,
সেই “একদিন” আজও আসেনি
ক্যালেন্ডারের পাতাগুলো শুধু ঝরে গেছে
নতুন থেকে পুরোনো রঙে মিশেছে
পাঠশালার সে ঘর।
বন্ধুরা বলেছিল
পথে থাকিস, আমরা আছি পাশে
পথ আজও আছে
শুধু পাশে কেউ নেই
রাতগুলো লম্বা হয়েছে
যেন ঘড়ির কাঁটা গুলো
ক্লান্ত হয়ে থেমে যেতে চায়
তবুও সময় চলে
কারো জন্য নয়, কারো অপেক্ষায় নয়।
আমি এখন আর প্রতিশ্রুতি গুনি না
কথাগুলোকে বিশ্বাস করি না
শুধু নীরবতাকে জড়িয়ে রাখি
কারণ সে কখনো ভাঙে না।
মানুষের কথা, হাওয়ার মতো
ধরা যায় না, রাখা যায় না
কেউ আসবে কি না, তাও জানি না
শুধু দরজাটা আধখোলা রেখে দিই
যেন ভুল করে কেউ ঢুকে পড়লে
তাকে আর ফিরে যেতে না হয়।
তাঁরা কেউ ফিরে আসেনি
কেউ আর কথা রাখেনি
শুধু এই কথাটাই
ধীরে ধীরে সত্যি হয়ে গেছে,
আর আমি
সত্যির সঙ্গে থাকতে শিখে গেছি।
আমিও বদলে গেছি
অপেক্ষা থেকে দূরে
নিজের ভেতরেই নিয়েছি এক নতুন ঠিকানা খুঁজে।

Similar Posts

  • মা

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 10 মা আরাফাত রহমান এখন শুধু শূন্যতা, বালিশে তোমার গন্ধ নেই, চাঁদ মামার গানে গানে স্মৃতিরা পড়ে আছে দোলনাতেই। ঘরের প্রতিটি কোণ খুঁজে ফেরে চেনা মুখ যেখানে একদিন ছিল স্নেহে ভরা সুখ। হাত বাড়ালেই ফাঁকা লাগে, কোলে ফিরি না আর সেই জানে এ যন্ত্রণা কত সুগভীর, মা হারিয়ে গেছে…

  • |

    হাদী

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7   রাত্রি জুড়ে শেকলের শব্দ, শহর ঘুমায় ভয়ে একটি নাম জ্বলে উঠে, বজ্রের মতো হয়ে! বুকের ভেতর হাসানের ধৈর্য, পাহাড় সমান দাঁড়ায় ঝড় এলেও মাথা উঁচু তার, কে আছে শির নামায়। (কোরাস) হাদী, হাদী আগুনের গান, অন্যায়ের তুফান! গুলি থামায় না কণ্ঠস্বর, প্রতিবাদ এক প্রাণ! ◾(অন্তরা ২) কারবালার…

  • |

    আবার দেখা হোক

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 6 এই ইটের শহর, বিশাক্ত বাতাস বিবেক বিকিয়ে; বাড়ছে বোকার চাষ বেড়ে চলে এঁকেবেঁকে নিঃস্পৃহ হুইসাল পিঠে পিঠে লেগে থাকে, রঙ বেরঙের দেয়াল। কোটি মানুষের ভিড়ে, ক্লান্তিহীন দুচোখ আশায় বাঁধে তবুও, আবার দেখা হোক।। আমাদের দেখা হোক… নিয়ন আলোয় ঢেকে রাখে, অনাহারী মুখ ইটের বালিশ হয়ে উঠে, স্বর্গময়ী সুখ…

  • গোপন কবরস্থান

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 7 গোপন কবরস্থান আরাফাত রহমান তুমি চলে যাওয়ার পর আমার ঘরের আয়নাগুলো মানুষ চিনতে ভুলে গেছে। আমি দাঁড়ালেই ওরা অন্য কারও মুখ দেখায়। তোমার চলে যাওয়ার পর আমি শহরের সমস্ত দেয়ালে নিজের ছায়া ঝুলিয়ে রেখেছি। যেন কেউ অন্তত দেখে বলে এই মানুষটা একদিন, ভয়ংকর ভালোবাসতো। রাত নামলেই আমার বুকের…

  • |

    শকুন বদের ডাক

    শেয়ার করতে-

    শেয়ার করতে- লেখাটি মোট পড়া হয়েছে 3 ফ্যাসিবাদ ফিরেছে শকুনের বেশে রক্তের গন্ধে ঘুরে বেড়ায় আকাশ জুড়ে কালো ডানার ছায়া মানুষের স্বপ্ন ছিঁড়ে খায়। শুধু ক্ষমতার নখর ধারালো তার আর মিথ্যার বিষে ভরা চোখে নেই কোনো লাজ লজ্জা বিবেকে ক্ষতে মৃত্যুর ইশারা। নগর জুড়ে নীরবতা কথা বললেই ভয় তবু অন্ধকারের বুক চিরে জেগে ওঠে প্রতিবাদময়।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *